খুলনা, বাংলাদেশ | ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  গোমস্তাপুরে ৭ লিটার চোলাইমদসহ নারী গ্রেফতার
  ঈদগাঁও ৩নং ওয়ার্ড যুব বিভাগের কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা
  মা ও শিশু পুষ্টি নিশ্চিত করাসহ স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা কেসিসি’র দায়িত্ব
  ডুমুরিয়ায় গ্রীন ফোর্সের উপজেলা কমিটি, আহ্বায়ক ফয়সাল ও সদস্য সচিব মোস্তাফিজুর
  ‎ডুমুরিয়ায় তিন বিলের পানি নিষ্কাশনে স্লুইস গেটের পলি অপসারণ স্বেচ্ছাশ্রমে
  কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত তরুণীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার
  মাদকমুক্ত সমাজ গঠনে তরুণদের হাতে ফুটবল বিতরণ করলেন যুবনেতা শেখ হুমায়ূন কবির
  লিফলেট বিতরণ কর্মসূচি সফল করতে নিরাপদ খুলনা চাই-এর প্রস্তুতি সভা
  অসুস্থ মায়ের সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চাইলেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহাগ
  ডুমুরিয়া সদর ইউনিয়নের উন্নয়নের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোল্লা আবরার হোসেন সৈকতের দোয়া ও সমর্থন কামনা

অটোরিকশা চালকদের জন্য সতর্কবার্তা, নতুন নিয়মে যা বদলাচ্ছে

[ccfic]

ডেস্ক :

ব্যাটারিচালিত ই-রিকশা ও অটোরিকশা চার্জ দেওয়ার ক্ষেত্রে আসছে নতুন নিয়ম। সৌরবিদ্যুৎ ছাড়া অন্য কোনো উৎসের বিদ্যুৎ ব্যবহার করে এসব যানবাহন চার্জ দিলে জরিমানার বিধান রাখা হচ্ছে। শুধু তাই নয়, সৌরবিদ্যুৎ ব্যবহারের শর্ত পূরণ না করলে ই-রিকশার নিবন্ধনও দেওয়া হবে না। নিবন্ধনের পর একই নিয়ম ভঙ্গ করলে বন্ধ হতে পারে নবায়নও।সোমবার (১৭ আগস্ট) স্থানীয় সরকার বিভাগ এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের আওতাধীন দপ্তর, সংস্থা ও প্রতিষ্ঠানে সৌরবিদ্যুতের ব্যবহার নিয়ে আয়োজিত পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।তিনি জানান, প্রণয়নাধীন বিধিমালায় ই-রিকশার চার্জিং ব্যবস্থা, নিবন্ধন, নবায়ন ও জরিমানাসহ প্রয়োজনীয় বিভিন্ন বিধান রাখা হচ্ছে।এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ব্যাটারিচালিত ই-রিকশাগুলোকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে সিটি করপোরেশন ও পৌরসভার আওতায় নিবন্ধনের ব্যবস্থা করা হচ্ছে। নিবন্ধনের অন্যতম শর্ত হিসেবে সৌরবিদ্যুতের মাধ্যমে এসব যানবাহনের ব্যাটারি চার্জ দেওয়ার বিষয়টি রাখা হবে।মীর শাহে আলম বলেন, “সৌরবিদ্যুতের বাইরে রিচার্জ করলে এই ব্যাটারিচালিত বা ই-রিকশাগুলোকে আমরা রেজিস্ট্রেশন দেব না এবং নবায়ন করব না।”সৌরবিদ্যুৎ ছাড়া অন্য কোনো উৎসের বিদ্যুৎ দিয়ে ই-রিকশা চার্জ করলে জরিমানার বিধান রাখা হচ্ছে বলেও জানান প্রতিমন্ত্রী।তিনি বলেন, সৌরবিদ্যুতের বাইরে অন্য বিদ্যুৎ দিয়ে রিচার্জ করা হলে সংশ্লিষ্টদের যে জরিমানা করা হবে, তা বিধিমালায় অন্তর্ভুক্ত করা হবে।প্রতিমন্ত্রী জানান, এখন থেকে ব্যাটারিচালিত ই-রিকশার নিবন্ধন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) দেবে না। সিটি করপোরেশন ও পৌরসভা এসব যানবাহনের নিবন্ধন দেবে।তিনি বলেন, এ বিষয়ে জাতীয় সংসদে আইন পাস হয়েছে। সেই আইনের ভিত্তিতেই বর্তমানে বিধিমালা প্রণয়নের কাজ চলছে। বিধিমালায় নিবন্ধন ফি, নবায়ন ফি এবং অন্যান্য প্রয়োজনীয় শর্ত নির্ধারণ করা হবে।ই-রিকশার নিবন্ধনের ক্ষেত্রে ফিটনেস সার্টিফিকেট বাধ্যতামূলক করা হচ্ছে। এ সার্টিফিকেট বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) অথবা জেলা পর্যায়ের সরকারি পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের অটোমোবাইল শাখা থেকে নিতে হবে।ফিটনেস সার্টিফিকেট পাওয়ার পর ট্রাফিক পুলিশের প্রতিস্বাক্ষর নিতে হবে। এরপর প্রয়োজনীয় কাগজপত্র সিটি করপোরেশন বা সংশ্লিষ্ট পৌরসভায় জমা দিয়ে নিবন্ধন নিতে হবে বলে জানান প্রতিমন্ত্রী।নতুন বিধিমালা কার্যকর হলে ই-রিকশার নিবন্ধন ও পরিচালনায় শৃঙ্খলা আনার পাশাপাশি পরিবেশবান্ধব সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর উদ্যোগ বাস্তবায়ন হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT