খুলনা, বাংলাদেশ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়া সদর ইউনিয়নের উন্নয়নের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোল্লা আবরার হোসেন সৈকতের দোয়া ও সমর্থন কামনা
  ১১ বছরের পথচলায় খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়: উৎসবের সঙ্গে নতুন স্বপ্নের অঙ্গীকার
  খর্নিয়া ইউপি নির্বাচন ঘিরে সরগরম রাজনৈতিক অঙ্গন, তৃণমূলের আলোচনায় বিএনপি নেতা শেখ শাহিনুর রহমান
  দাকোপে ৩ দিনের ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন।
  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম
  ‎ডুমুরিয়ায় ভদ্রানদী খননের মাটি বিক্রি সিন্ডিকেট আবারও সক্রিয়, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন বিদ্ধ জনগণ
  উখিয়ায় ইয়াবাসহ ৪ ভাই-বোন আটক
  দাকোপ উপজেলা নবগঠিত যাত্রা শিল্পী পরিষদের পরিচিতি সভা
  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত

খুলনায় মেয়ে নির্জনাকে খুনের অভিযোগে বাবা আকাশ গ্রেফতার 

[ccfic]

মোল্লা জাহাঙ্গীর আলম :

খুলনা নগরীর প্রান্তিকা আবাসিক এলাকায় ১৬ বছরের কিশোরী আরফানা হোসেন নির্জনাকে খুন করে বস্তায় ভরে ফেলে দেওয়ার ঘটনায় মেয়ের বাবা মোঃ আলীম হোসেন আকাশ ৪০ কে গ্রেফতার করেছে র‌্যাব-৬।শনিবার ১৮ জুলাই ২০২৬ দুপুর ২টা ৫০ মিনিটে খুলনা জেলার ডুমুরিয়া থানাধীন ডুমুরিয়া বাজারস্থ আব্দুল কুদ্দুসের চায়ের দোকানে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আকাশ খুলনা সদর থানার মিস্ত্রিপাড়া খাল রোডের বাসিন্দা।তদন্ত সূত্রে জানা যায়, গত ৮ জুলাই ২০২৬ রাতে নিজ বাসায় কিশোরী নির্জনাকে খুন করা হয়। খুনের পর প্রমাণ লোপাটের জন্য মৃতদেহ একটি প্লাস্টিকের বস্তায় ঢুকিয়ে খুলনা সদর থানাধীন প্রান্তিকা আবাসিক এলাকার রাস্তার পাশে ফেলে পালিয়ে যায় অভিযুক্ত বাবা। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তাবন্দি লাশ উদ্ধার করে। পরে মৃতদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। এই নৃশংস ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।এ ঘটনায় খুলনা সদর থানায় কর্মরত নারী এসআই নিঃ লাভলী আক্তার বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। তদন্তের এক পর্যায়ে র‌্যাব-৬, স্পেশাল কোম্পানি ও কেএমপি’র সদর থানা পুলিশের যৌথ দল তথ্য-প্রযুক্তির সহায়তায় সন্দিগ্ধ আসামি আকাশের অবস্থান শনাক্ত করে।র‌্যাব-৬ জানায়, চাঞ্চল্যকর হত্যা মামলার আসামিদের গ্রেফতারে তাদের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কেএমপি’র সদর থানায় হস্তান্তর করা হয়েছে। পুলিশ জানিয়েছে, আসামিকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে হত্যার প্রকৃত কারণ ও বিস্তারিত তথ্য বেরিয়ে আসবে।এর আগে মা সীমা আক্তার কে পুলিশ ১০ জুলাই গ্রেফতার করেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT