খুলনা, বাংলাদেশ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে রঘুনাথপুর ইউনিয়নে প্রস্তুতি সভা
  ডুমুরিয়ার ১৮ মাইল বাজারে এমপি লবি ও তার সহধর্মিণীর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
  খর্নিয়া হাইস্কুলে সাবেক ছাত্রদল নেতা মোজাহিদ সভাপতি নির্বাচিত
  কেশবপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
  সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ।
  খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে KU Insiders-এর টানা ৩য় বারের মতো বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত:
  খুলনায় মাদক ও আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে জোড়া খুন, গ্রেপ্তার ৩
  জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনিযুক্ত মন্ত্রীদের শ্রদ্ধা
  ভারতীয় মোটরসাইকেলসহ চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
  মার্কিন সেনাবাহিনীতে যোগ দিলেন হাজীগঞ্জের জুম্মান

ভূমিমন্ত্রীর সঙ্গে UNDP আবাসিক প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ

[ccfic]

আবিদুর রহমান আলিফ

ভূমি ব্যবস্থাপনার আধুনিকায়ন, ভূমিসেবার ডিজিটালাইজেশন, ওয়ান-স্টপ সার্ভিস চালু এবং স্বচ্ছতা নিশ্চিতকরণে যৌথভাবে কাজ করার বিষয়ে গুরুত্বারোপ করেছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, এমপি ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (UNDP)-এর আবাসিক প্রতিনিধি স্টিভেন রড্রিগেজ।ভূমি মন্ত্রণালয়ে মন্ত্রীর দপ্তরে অনুষ্ঠিত সৌজন্য সাক্ষাতে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।সাক্ষাৎকালে ভূমিমন্ত্রী ভূমি ব্যবস্থার আধুনিকায়ন ও জনবান্ধব ভূমিসেবা নিশ্চিত করতে UNDP-সহ আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের সঙ্গে যৌথ অংশীদারিত্ব আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। তিনি ভূমি ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তিগত সহযোগিতা, প্রশিক্ষণ ও গবেষণার ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ও সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানান।ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, এমপি বাংলাদেশের ভূমি ব্যবস্থাপনা ও ডিজিটালাইজেশনের বিভিন্ন পরিকল্পনা সম্পর্কে UNDP আবাসিক প্রতিনিধিকে অবহিত করেন। তিনি ভূমিসেবা ডিজিটালাইজেশনকে বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে উল্লেখ করে বলেন, ডিজিটাল সেবা জনগণকে ক্ষমতায়িত করার পাশাপাশি সরকারি কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি করে এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমাতে সহায়তা করে।UNDP আবাসিক প্রতিনিধি স্টিভেন রড্রিগেজ বলেন, অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন ত্বরান্বিত করা, দুর্যোগ সহনশীলতা জোরদার করা এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDGs) অর্জনের গতি বাড়াতে বাংলাদেশ সরকার, উন্নয়ন সহযোগী, সুশীল সমাজ, বেসরকারি খাত ও স্থানীয় জনগোষ্ঠীর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে UNDP সাক্ষাৎকালে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ এবং UNDP-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT