খুলনা, বাংলাদেশ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে রঘুনাথপুর ইউনিয়নে প্রস্তুতি সভা
  ডুমুরিয়ার ১৮ মাইল বাজারে এমপি লবি ও তার সহধর্মিণীর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
  খর্নিয়া হাইস্কুলে সাবেক ছাত্রদল নেতা মোজাহিদ সভাপতি নির্বাচিত
  কেশবপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
  সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ।
  খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে KU Insiders-এর টানা ৩য় বারের মতো বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত:
  খুলনায় মাদক ও আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে জোড়া খুন, গ্রেপ্তার ৩
  জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনিযুক্ত মন্ত্রীদের শ্রদ্ধা
  ভারতীয় মোটরসাইকেলসহ চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
  মার্কিন সেনাবাহিনীতে যোগ দিলেন হাজীগঞ্জের জুম্মান

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় ৩৬ “হাম রোগী শনাক্ত

[ccfic]

মোল্লা জাহাঙ্গীর আলম :

খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে ৩৬ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে ৩৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এই সময়ে কোনো নিশ্চিত হাম রোগী বা হামে মৃত্যুর ঘটনা ঘটেনি। তথ্যটি শনিবার ১৮ জুলাই সকাল ৮টা পর্যন্ত।সর্বোচ্চ ১৪ জন সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছে কুষ্টিয়ায়। এছাড়া মাগুরায় ৯ জন, খুলনায় ৭ জন, নড়াইল ও মেহেরপুরে ৩ জন করে রোগী শনাক্ত হয়েছে। অন্যান্য জেলায় নতুন কোনো সন্দেহজনক রোগী পাওয়া যায়নি।স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে ১৮ জুলাই সকাল ৮টা পর্যন্ত খুলনা বিভাগে মোট ৮ হাজার ২৯ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। এ সময়ের মধ্যে ৭ হাজার ৫৮৮ জন হাসপাতালে ভর্তি এবং ৭ হাজার ৩৩১ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন।এ পর্যন্ত বিভাগে ২৮৫ জনের হাম নিশ্চিত হয়েছে। সন্দেহজনক হামে ৩২ জনের মৃত্যু হলেও নিশ্চিত হামে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।স্বাস্থ্য বিভাগ জনগণকে হামের উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করার আহ্বান জানিয়েছে। পাশাপাশি শিশুদের নির্ধারিত সময়ে হাম-রুবেলা এমআর টিকা নিশ্চিত করার পরামর্শ দেওয়া হয়েছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT