খুলনা, বাংলাদেশ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে রঘুনাথপুর ইউনিয়নে প্রস্তুতি সভা
  ডুমুরিয়ার ১৮ মাইল বাজারে এমপি লবি ও তার সহধর্মিণীর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
  খর্নিয়া হাইস্কুলে সাবেক ছাত্রদল নেতা মোজাহিদ সভাপতি নির্বাচিত
  কেশবপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
  সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ।
  খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে KU Insiders-এর টানা ৩য় বারের মতো বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত:
  খুলনায় মাদক ও আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে জোড়া খুন, গ্রেপ্তার ৩
  জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনিযুক্ত মন্ত্রীদের শ্রদ্ধা
  ভারতীয় মোটরসাইকেলসহ চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
  মার্কিন সেনাবাহিনীতে যোগ দিলেন হাজীগঞ্জের জুম্মান

ডুমুরিয়া প্রেসক্লাব সদস্য গাজী সোহেল আহম্মদের দাদীর ইন্তেকাল, প্রেসক্লাবের শোক

[ccfic]

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি:

ডুমুরিয়া প্রেসক্লাবের সদস্য ও সাংবাদিক গাজী সোহেল আহম্মদের দাদী রশিদা বেগম (৭৫) আর নেই। শনিবার (১৮ জুলাই) ভোর ৫টায় ডুমুরিয়ার কাঁটা খাল পূর্ব পাড়াস্থ নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য নাতি-নাতনি, আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।​পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার জোহর নামাজ শেষে মরহুমার জানাজা নামাজ তাঁর নিজ গ্রামে অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে।এদিকে সাংবাদিক গাজী সোহেল আহম্মদের দাদীর মৃত্যুতে গভীর শোক, দুঃখ প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন ডুমুরিয়া প্রেসক্লাবের নেতৃবৃন্দ।বিবৃতিদাতারা হলেন— ডুমুরিয়া প্রেসক্লাবের সভাপতি এসএম জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন, সাবেক সভাপতি কাজী আব্দুল্লাহ, সাবেক সভাপতি জিএম আব্দুস সালাম, সাবেক সভাপতি মোঃ আনোয়ার হোসেন আকুন্জি, এম এ এরশাদ, মোঃ বিলায়েত হোসেন, সহ-সভাপতি আব্দুল রশিদ এলিন, সহ-সাধারণ সম্পাদক সাব্বির খান ডালিম।অন্যান্যদের মধ্যে আরও বিবৃতি দিয়েছেন— এস রফিকুল ইসলাম (দৈনিক গ্রামের কাগজ/দৈনিক জন্মভূমি), শেখ জাহিদুর রহমান বিপ্লব (দৈনিক পূর্বাঞ্চল), শেখ আব্দুল মজিদ (দৈনিক যশোর), আব্দুর রশিদ বাচ্চু (দৈনিক ঢাকা প্রতিদিন), শেখ এনামুল বাশার টিটো (দৈনিক সংবাদ সারাবেলা), সুজিত মল্লিক (দৈনিক আমাদের সময়), এসএম হাবিবুর রহমান (দৈনিক কল্যাণ), শেখ সিরাজুল ইসলাম (দৈনিক সময়ের খবর), এসএম মাহাবুর রহমান (দৈনিক সময়ের খবর), মোঃ ইলিয়াজ হুসাইন (দৈনিক নওরোজ), বাবুল সরদার (দৈনিক বাংলার খবর), অরুন দেবনাথ (দৈনিক আমার সংবাদ), আশরাফুল আলম (দৈনিক অনির্বাণ), গাজী আতিয়ার রহমান (দৈনিক সাতনদী), এমএ মজিদ (দৈনিক সংবাদ), সুব্রত কুমার ফৌজদার (খুলনা গেজেট), আব্দুল লতিফ মোড়ল (দৈনিক যুগান্তর), মোঃ আক্তারুজ্জামান লিটন (এশিয়ান টিভি), মোঃ জাহাঙ্গীর আলম মুকুল (এস টিভি), খান মহিদুল ইসলাম (দৈনিক আজকের কণ্ঠস্বর), মোক্তার হোসেন (দৈনিক জনবাণী), খান আরিফুজ্জামান নয়ন (দৈনিক খুলনাঞ্চল), এফএম মনির (দৈনিক সময়ের খবর), এস.কে বাপ্পী (দৈনিক প্রতিদিনের সংবাদ), মিঠুন মন্ডল (দৈনিক যশোর বার্তা), মোঃ ফরিদুল ইসলাম (দৈনিক যশোর), সুমন ব্রহ্ম (দৈনিক মানবজমিন), দীপ্তীমান রায় বাপ্পী (দৈনিক কালবেলা), শেখ আব্দুস সালাম (দৈনিক সময়ের খবর), সেলিম আবেদ (দৈনিক ভোরের ডাক), জি.এম ফিরোজ (দৈনিক জন্মভূমি) ও মোঃ আজহারুল ইসলাম (দৈনিক যশোর বার্তা) প্রমুখ।বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাবহ পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দানের জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT