খুলনা, বাংলাদেশ | ৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়া সদর ইউনিয়নের উন্নয়নের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোল্লা আবরার হোসেন সৈকতের দোয়া ও সমর্থন কামনা
  ১১ বছরের পথচলায় খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়: উৎসবের সঙ্গে নতুন স্বপ্নের অঙ্গীকার
  খর্নিয়া ইউপি নির্বাচন ঘিরে সরগরম রাজনৈতিক অঙ্গন, তৃণমূলের আলোচনায় বিএনপি নেতা শেখ শাহিনুর রহমান
  দাকোপে ৩ দিনের ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন।
  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম
  ‎ডুমুরিয়ায় ভদ্রানদী খননের মাটি বিক্রি সিন্ডিকেট আবারও সক্রিয়, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন বিদ্ধ জনগণ
  উখিয়ায় ইয়াবাসহ ৪ ভাই-বোন আটক
  দাকোপ উপজেলা নবগঠিত যাত্রা শিল্পী পরিষদের পরিচিতি সভা
  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত

রাজধানীর কমলাপুর থেকে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের সহযোগি তানিম রেজা আটক

[ccfic]

ডেস্ক :

রাজধানীর মতিঝিল ও কমলাপুরসহ আশপাশের এলাকায় নানা সন্ত্রাসী কর্মকাণ্ডে আলোচিত তানিম রেজা ওরফে বাপ্পিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাপ্পি ইন্টারপোল ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের ঘনিষ্ঠ সহযোগী এবং তাঁর অস্ত্রভাণ্ডারের অন্যতম নিয়ন্ত্রক হিসেবে পরিচিত।গতকাল শুক্রবার রাতে রাজধানীর কমলাপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।পুলিশ জানায়, তানিম রেজার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় হত্যাচেষ্টা, চাঁদাবাজি ও অস্ত্র আইনের অন্তত সাতটি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে গ্রেপ্তার এড়িয়ে চলছিলেন। তাঁর বিরুদ্ধে কোরবানির পশুর হাটের ইজারা-কেন্দ্রিক সংঘর্ষ, গুলিবর্ষণ ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে।মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ও মতিঝিল থানা-পুলিশ যৌথ অভিযান চালিয়ে তানিম রেজা বাপ্পিকে গ্রেপ্তার করেছে। তাঁর বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে এবং আদালতের মাধ্যমে তাঁকে রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে। মতিঝিল থানা সূত্র জানায়, এজাহারভুক্ত মামলার বাইরেও রাজধানীর আরও বেশ কয়েকটি অপরাধের ঘটনায় তাঁর সম্পৃক্ততার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পুলিশ। বিশেষ করে মতিঝিল, মগবাজার, মালিবাগ, কমলাপুরসহ আশপাশের এলাকায় যেসব অপরাধের ঘটনায় আন্ডারওয়ার্ল্ডের শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের নাম এসেছে, সেসব ঘটনার মাঠপর্যায়ের প্রায় সবকটির সঙ্গে তানিম রেজার প্রত্যক্ষ সংশ্লিষ্টতা পাওয়া গেছে। সাম্প্রতিক ঈদুল আজহার আগে দক্ষিণ কমলাপুরে কোরবানির পশুর হাটের ইজারাদার ইসমাইল হোসেনের কার্যালয় লক্ষ্য করে প্রকাশ্যে গুলি ছোড়ার ঘটনায় মতিঝিল থানায় দায়ের করা মামলার তদন্তেও তানিম রেজার সম্পৃক্ততার প্রমাণ উঠে এসেছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT