খুলনা, বাংলাদেশ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়া সদর ইউনিয়নের উন্নয়নের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোল্লা আবরার হোসেন সৈকতের দোয়া ও সমর্থন কামনা
  ১১ বছরের পথচলায় খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়: উৎসবের সঙ্গে নতুন স্বপ্নের অঙ্গীকার
  খর্নিয়া ইউপি নির্বাচন ঘিরে সরগরম রাজনৈতিক অঙ্গন, তৃণমূলের আলোচনায় বিএনপি নেতা শেখ শাহিনুর রহমান
  দাকোপে ৩ দিনের ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন।
  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম
  ‎ডুমুরিয়ায় ভদ্রানদী খননের মাটি বিক্রি সিন্ডিকেট আবারও সক্রিয়, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন বিদ্ধ জনগণ
  উখিয়ায় ইয়াবাসহ ৪ ভাই-বোন আটক
  দাকোপ উপজেলা নবগঠিত যাত্রা শিল্পী পরিষদের পরিচিতি সভা
  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত

কেশবপুর এস এস,সি-৮৬ বন্ধু কল্যাণ ফোরামের আয়োজনে বৃক্ষরোপণ 

[ccfic]

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি

“একটি হলেও বৃক্ষরোপণ করবো, জনে জনে সবুজ দেশের সুস্থ্য বাতাস লাগুক সবার প্রাণে”, “চলো করি বৃক্ষরোপণ গড়ে তুলি সবুজ ভুবন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের কেশবপুর এস এস,সি-৮৬ বন্ধু কল্যাণ ফোরামের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচী-২০২৬ পালন করা হয়েছে।শুক্রবার (১৭ জুলাই-২৬) সকালে কেশবপুর এস এস,সি-৮৬ বন্ধু কল্যাণ ফোরামের নিজস্ব অর্থায়নে কেশবপুর-চুকনগর মহাসড়কের তালতলা নামক স্থানে সড়কের দুইধারে ফলজ ও বনজ ৫০ টি গাছের চারা রোপন করা হয়েছে। সংগঠনের নেতৃবৃন্দরা জানান, এছাড়া শণিবার আমরা আরও ৫০ টি গাছের চারা রোপন করবো। তাঁরা আরও বলেন, প্রতি বছর আমরা বৃক্ষরোপন, গরীব-অসহায় মানুষের মাঝে শীতের সময় ক্ম্বল বিতরণ, ঈদের সময় খাদ্য বিতরণ, জলাবদ্ধতা মানুষের সহযোগিতা করাসহ বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম করে আসছি।এসময় উপস্থিত ছিলেন, কেশবপুর এস এস,সি-৮৬ বন্ধু কল্যাণ ফোরামের সভাপতি কৃষিবিদ আলী রেজা (সহকারী অধ্যাপক), সাধারণ সম্পাদক মোঃ শহীদুল ইসলাম খান (ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা), কোষাধ্যক্ষ মোঃ ওয়াজেদ আলী (প্রভাষক), যুগ্ম সম্পাদক বিশ্বাস মোঃ রফিকুল ইসলাম (প্রভাষক), আবুল কালাম আজাদ ইখতিয়ার (পিটিএফ চেয়ারম্যান), উপদেষ্টা মোঃ ওয়ালিউর রহমান (পুলিশ পরিদর্শক), উপদেষ্টা ডাক্তার এম শাহীন সাজজাদ হোসেন (এম.বি.বি.এস, বিএমডিসি), কেশবপুর থানা প্রেসক্লাবের সহ-সভাপতি পরেশ চন্দ্র দেবনাথ ও সাংগঠনিক সম্পাদক আবুবকর সিদ্দিক।এস এস,সি-৮৬ বন্ধু কল্যাণ ফোরামের সভাপতি কৃষিবিদ আলী রেজা জানান, রাস্তার ধারে গাছ লাগানো পরিবেশের ভারসাম্য রক্ষা, বায়ু দূষণ নিয়ন্ত্রণ এবং পথচারীদের ছায়া ও স্বস্তি প্রদানে অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে। এটি সড়ক দুর্ঘটনা প্রতিরোধে দৃশ্যমান বাঁধা হিসেবে কাজ করে, মাটির ক্ষয়রোধ করে এবং জীববৈচিত্র্য সংরক্ষণে সাহায্য করে। এই গাছ থেকে আমরা ফ্রী অক্সিজেন পাবো।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT