খুলনা, বাংলাদেশ | ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  গৃহপরিচারিকা নির্যাতন মামলায় গ্রেফতার পুলিশ দম্পতি, জামিন চেয়ে আবেদন.
  ধ্বংসের কিনারায় কয়রা যুবসমাজ গিলে খাচ্ছে মাদক-জুয়ার বিষাক্ত সিন্ডিকেট
  আজগড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে _মোল্লা লিটন আহমেদ.
  হাসান হত্যা মামলায় নিহতের পরিবার ও স্বজনদের নামে থানায় ২ টি পৃথক মিথ্যা মামলা- ন্যায় বিচার নিয়ে শঙ্কায় এলাকাবাসী
  ৩-০ গোলেই জিতল আর্জেন্টিনা
  মানষ রায় সভাপতি দেবব্রত সরদার দেবু সাধারণ সম্পাদক দাকোপে যাত্রা শিল্পী পরিষদের কমিটি গঠন
  দীর্ঘ এক যুগেও মেলেনি মুক্তি: লবণচরা শিপইয়ার্ড রোডের বেহাল দশায় জনদুর্ভোগ চরমে
  ঈদগাঁওতে জাতীয় ফল কাঁঠালের ভাল ফলন, স্থানীয়দের মাঝে হাসি 
  চাচা-ভাতিজার সংঘর্ষে ইটের আঘাতে বৃদ্ধার মৃত্যু
  দিনাজপুর বোচাগঞ্জে সাবেক স্ত্রীর হাতে স্বামী খু’ন পায়ের রগ কেটে নির্মম হ’ত্যাকাণ্ড

চলতি সপ্তাহেই খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতাল চালুর সম্ভাবনা

[ccfic]

ডেস্ক :

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতাল চলতি সপ্তাহে চালুর সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। অগ্নিকান্ডের তদন্তে হাসপাতাল কর্তৃপক্ষ পাঁচ সদস্যের এবং ফায়ার সার্ভিস পৃথক তদন্ত কমিটি গঠন করেছে। হাসপাতালের তদন্ত কমিটিকে আগামী সোমবারের মধ্যে কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ ঘটনায় হাসপাতালের প্রায় ৩৫ কোটি টাকার ক্ষতি হয়েছে। খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের ম্যানেজার (প্রশাসন) হামিদুল ইসলাম বলেন, সবকিছু ঠিক থাকলে এ সপ্তাহের মধ্যে হাসপাতালটি চালুর চেষ্টা চালানো হচ্ছে। আগামী বৃহস্পতিবারের মধ্যে রোগীদের সেবায় নিয়োজিত হতে পারি কি না দেখছি।তিনি জানান, অগ্নিকান্ডের ঘটনায় হাসপাতালের পরিচালক ডাঃ এম এ আলীকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে সোমবারের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। ইতোমধ্যে কমিটি কার্যক্রম শুরু করেছে। ঘটনার পর থেকে হাসপাতালের যাবতীয় কার্যক্রম বন্ধ রয়েছে।ক্ষতির বিষয়ে হামিদুল ইসলাম বলেন, দু’টি অক্সিজেন প্ল্যান্ট, সাবস্টেশন, অক্সিজেন সাপোর্টের ম্যানুয়াল সিস্টেম ক্ষতিগ্রস্ত হয়েছে। ইনডোর থেকে বের হওয়া অনেক রোগী সিলিন্ডার ও হুইলচেয়ার নিয়ে চলে গেছেন। চেয়ার ও ট্রলি হারিয়ে গেছে। আগুন নেভানো ও রোগী সরানো নিয়ে আমরা ব্যস্ত ছিলাম, কে কী নিয়ে গেছে তা দেখার সুযোগ ছিল না। এ ছাড়া জানালার কাচ ও দু’টি লিফট ক্ষতিগ্রস্ত হয়েছে। সবমিলিয়ে প্রাথমিক ভাবে আনুমানিক ৩০ থেকে ৩৫ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করছি।আগুনের উৎস প্রসঙ্গে তিনি বলেন, জেনারেটরের কোনো পয়েন্ট অথবা অক্সিজেন প্ল্যান্টের কোনো স্থান থেকে আগুনের সূত্রপাত হতে পারে। ফায়ার বিভাগের আনুষ্ঠানিক তদন্তের পর বিষয়টি জানা যাবে।ভর্তি রোগীদের বিষয়ে হামিদুল ইসলাম জানান, হাসপাতালে আড়াই শতাধিক রোগী ভর্তি ছিলেন। তাদের বিনা খরচে ছেড়ে দেওয়া হয়েছে। কারও কাছ থেকে কোনো অর্থ নেওয়া হয়নি এবং কাউকে অর্থ পরিশোধে চাপ দেওয়া হচ্ছে না। অগ্নিনির্বাপণে যারা সহযোগিণা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানান। খুলনা ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মোঃ মাসুদ সরদার বলেন, ঢাকা থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। চিঠি হাতে পৌঁছালে আনুষ্ঠানিকভাবে তদন্ত শুরু করা হবে।উলে­খ্য, বৃহস্পতিবার (১১ জুন) রাত সাড়ে ৯টার দিকে ময়লাপোতা মোড়ে অবস্থিত খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের বেজমেন্ট থেকে ভয়াবহ অগ্নিকান্ডের সূত্রপাত হয়। পরে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে পুরো ভবন। রাত ১১টা ৫৫ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন। হাসপাতালে ভর্তি আড়াই শতাধিক রোগীকে খুলনার সরকারি ও বেসরকারি হাসপাতাল এবং ক্লিনিকে পাঠানো হয়।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT