খুলনা, বাংলাদেশ | ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  কেশবপুরে গরু চোরদের গণধোলাই  দিয়ে পুলিশে সোপর্দ
  ডুমুরিয়া উপজেলা চত্বরে অবৈধ ভেড়ার খামার উচ্ছেদ
  কেশবপুরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত 
  ডাসারে অপসাংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত
  খুলনায় যৌথ অভিযানে সারাদিন বিভিন্ন গুরুতর অপরাধে আটক :২২
  ডুমুরিয়ায় গ্রাম পুলিশদের সাপ্তাহিক হাজিরা নিলেন উপজেলা নির্বাহী অফিসার সবিতা সরকার
  হারানো বিজ্ঞপ্তি-বাগেরহাটে শিশু উদ্ধার, স্বজনদের খোঁজে পুলিশ
  দুই ভূমি অফিসে হঠাৎ হাজির প্রতিমন্ত্রী, দেখতে পেলেন নানা অনিয়ম
  খুলনায় প্রতিপক্ষের হামলায় “হাসান” নামে যুবক নিহত
  প্রধানমন্ত্রী কক্সবাজার আসছেন ১৩ জুন

ডুমুরিয়া উপজেলা চত্বরে অবৈধ ভেড়ার খামার উচ্ছেদ

[ccfic]

ডুমুরিয়া প্রতিনিধি শেখ মাহতাব হোসেন

খুলনার ডুমুরিয়া উপজেলা পরিষদ চত্বরের সরকারি জায়গা দখল করে গড়ে ওঠা একটি অবৈধ ভেড়ার খামার উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।জানা গেছে, স্থানীয় শংকর নামক এক ব্যক্তি দীর্ঘদিন ধরে উপজেলা চত্বরের ভেতরে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করে এই ভেড়ার খামারটি পরিচালনা করে আসছিলেন। সরকারি জায়গায় অবৈধ দখল ও পরিবেশ নষ্ট হওয়ার বিষয়টি নজরে আসলে প্রশাসন কঠোর অবস্থান নেয়।অবশেষে ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজ সবিতা সরকারের নির্দেশনায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত কুমার বিশ্বাস এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালে অবৈধভাবে গড়ে তোলা খামারের সকল স্থাপনা গুঁড়িয়ে দিয়ে সরকারি জমিটি সম্পূর্ণ দখলমুক্ত করা হয়। সোমবার বিকাল ৪টায় ডুমুরিয়া উপজেলা উচ্ছেদ অভিযান শুরু হয় হয়।উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সরকারি জায়গায় যেকোনো ধরনের অবৈধ দখলদারিত্বের বিরুদ্ধে এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। উচ্ছেদ অভিযান চলাকালে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও উপজেলা ভূমি অফিসের কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT