খুলনা, বাংলাদেশ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়ায় সরকারি জায়গার মাটি কাটার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা
  কেশবপুরে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি ও লিফলেট বিতরণ
  কেশবপুরে সপ্তাহিক দেশ জনতার কথা  পত্রিকার মতবিনিময় ও পরিচিতি সভা
  মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালি অনুষ্ঠিত
  ধামইরহাটে প্রধানমন্ত্রীর ত্রান ও কল্যান তহবিলের ঈদ উপহার বঞ্চিত  ভিক্ষুক ও দুস্থদের -মানববন্ধন
  ১৩ কোটি ৬৯ লাখ ব্যয়ে ২ দফা ময়ূর নদ খনন করা হলেও কোন সুফল মেলেনি শুধু টাকার অপচয় হয়েছে
  বাগেরহাটে সাংবাদিক শিমুলের নামে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
  তদন্তের জালে খুলনা ওয়াসার নির্বাহী প্রকৌশলী রেজাউল ইসলাম
  রাজধানীতে গ্যাস লিকেজের আগুনে পুড়ল তিনজন, আশঙ্কাজনক দুই
  ঝিনাইদহের মহেশপুর উপজেলায় জামায়াতের প্রায় ৩০০ নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন

মাদারীপুরে ৬০৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার 

[ccfic]

মাদারীপুর জেলা প্রতিনিধি:

মাদারীপুর সদর উপজেলায় বিশেষ অভিযানে ৬০৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।শুক্রবার(৫ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের রাজধরদী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৬০৭ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির ৯ হাজার ৬১০ টাকা জব্দ করা হয়।গ্রেপ্তাররা হলেন রাজধরদী এলাকার এনায়েত বেপারী (৩০) এবং দিয়াপাড়া এলাকার তাইজুল ইসলাম (৩২)।পুলিশ জানায়, মাদারীপুরের পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিহা রফিক ভাবনার তত্ত্বাবধানে সদর মডেল থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদের নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। অভিযানে উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক মূল্য ১ লাখ ৮২ হাজার ১০০ টাকা।এ ঘটনায় মাদারীপুর সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।পুলিশ জানিয়েছে, মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT