খুলনা, বাংলাদেশ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়ায় সরকারি জায়গার মাটি কাটার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা
  কেশবপুরে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি ও লিফলেট বিতরণ
  কেশবপুরে সপ্তাহিক দেশ জনতার কথা  পত্রিকার মতবিনিময় ও পরিচিতি সভা
  মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালি অনুষ্ঠিত
  ধামইরহাটে প্রধানমন্ত্রীর ত্রান ও কল্যান তহবিলের ঈদ উপহার বঞ্চিত  ভিক্ষুক ও দুস্থদের -মানববন্ধন
  ১৩ কোটি ৬৯ লাখ ব্যয়ে ২ দফা ময়ূর নদ খনন করা হলেও কোন সুফল মেলেনি শুধু টাকার অপচয় হয়েছে
  বাগেরহাটে সাংবাদিক শিমুলের নামে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
  তদন্তের জালে খুলনা ওয়াসার নির্বাহী প্রকৌশলী রেজাউল ইসলাম
  রাজধানীতে গ্যাস লিকেজের আগুনে পুড়ল তিনজন, আশঙ্কাজনক দুই
  ঝিনাইদহের মহেশপুর উপজেলায় জামায়াতের প্রায় ৩০০ নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন

ইসলামী জ্ঞানের আলো ছড়াতে ঈদগাঁওতে পাঠাগার উদ্বোধন

[ccfic]

কক্সবাজার প্রতিনিধি:

ডেন্টিস্ট ফরহাদের বাবার স্মৃতি রক্ষার্থে কক্সবাজারের ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়নের দক্ষিণ লরাবাগে শুক্রবার বিকাল ৪টায় “আর রহমান ইসলামিক সেন্টার” নামে একটি নতুন পাঠাগারের শুভ উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক প্রাথমিক শিক্ষা অফিসার মোবারক আখতার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঈদগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক আবু তাহের, জমিরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সিরাজুল হক, সিনিয়র শিক্ষক এস.এম. তারিকুল হাসান, ঈদগাঁও রশিদ আহমদ কলেজের ইংরেজি প্রভাষক আনিসুল হক এবং জালালাবাদ ৩নং ওয়ার্ডের মেম্বার মজিবুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডেন্টিস্ট ফয়সাল। এসময় অবসরপ্রাপ্ত ব্যাংকার আনোয়ার কামাল, মোহাম্মদ হোসেন হেলালী, সৈয়দ আলম, সাবেক মেম্বার নুরুল আবছারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, একটি পাঠাগার মানে একটি আলোকিত প্রজন্ম। জ্ঞানচর্চার এই মহতী উদ্যোগ গ্রামের শিক্ষার্থী ও তরুণ সমাজকে বইমুখী করবে এবং নৈতিক ও ধর্মীয় মূল্যবোধ বিকাশে ভূমিকা রাখবে। ডেন্টিস্ট ফরহাদ ও তার পরিবারের এই উদ্যোগকে উপস্থিত সবাই আন্তরিক মোবারকবাদ জানান।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT