খুলনা, বাংলাদেশ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ফেসবুক-মেসেঞ্জার সার্ভার ডাউন
  খুলনা সিটি হাসপাতালে আগুন, উঠে এলো মানবিকতার গল্প
  থানা পর্যায়ে “Startup, Science Project and Innovation Idea Showcasing Program” এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত
  ডুমুরিয়ায় আট বছরেও শেষ হয়নি ৬০ মিটার সেতুর কাজ চরম দুর্ভোগে মানুষ
  বিশ্বকাপ ফুটবলের উম্মাদনায় মুখরিত কক্সবাজারের ঈদগাঁওয়ের পাড়া মহল্লা
  কেশবপুরে মাছের ঘের করতে সরকারি  রাস্তার ব্যবহার, হুমকির মুখে গ্রামীণ সড়ক
  সুনামগঞ্জের হরিনগরে বাড়ির ছাঁদ থেকে গাঁজার গাছসহ ১ জন আটক
  ধামইরহাটে ১০ টি মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি গ্রেফতার
  রামুর ঈদগড়ে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
  স্বরাষ্ট্র সচিব ও ভুয়া সাংবাদিক পরিচয়ে উপকূলজুড়ে প্রতারণার জাল আশাশুনিতে তোলপাড়

তেরখাদায় হয়রানিমুক্ত সেবা নিশ্চিতের নির্দেশ,জেলা প্রশাসক হুরে জান্নাতের দিনব্যাপী কর্মসূচি

[ccfic]

নিজস্ব প্রতিবেদক:

খুলনা জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ হুরে জান্নাত বৃহস্পতিবার (৪ জুন) তেরখাদা উপজেলা সফর করেন। দিনব্যাপী এ সফরে তিনি প্রশাসনের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন, সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়, দুঃস্থদের মাঝে ত্রাণ বিতরণ, বৃক্ষরোপণ এবং জনসেবার মানোন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।সফরের শুরুতেই জেলা প্রশাসক তেরখাদা থানা পরিদর্শন করেন। সেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও থানার সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। পরে উপজেলা পরিষদের হলরুমে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। সভায় তিনি উপজেলার সার্বিক উন্নয়ন, সরকারি সেবার মান বৃদ্ধি, প্রশাসনিক কার্যক্রমের গতিশীলতা বজায় রাখা এবং জনগণের দোরগোড়ায় দ্রুত ও কার্যকর সেবা পৌঁছে দেওয়ার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেন।পরে জেলা প্রশাসক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ২০২৫-২৬ অর্থবছরের বরাদ্দ থেকে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে বিনামূল্যে শুকনা খাবার ও অন্যান্য খাদ্যসামগ্রী বিতরণ করেন। এ সময় তিনি সরকারের মানবিক সহায়তা কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন কর্মসূচিকে উৎসাহিত করতে উপজেলা ভূমি অফিস চত্বরে একটি গাছের চারা রোপণ করেন জেলা প্রশাসক। পরে তিনি উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেন এবং ভূমিসেবা নিতে আসা সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি সেবাপ্রত্যাশীদের হয়রানিমুক্ত, স্বচ্ছ ও দ্রুত সেবা নিশ্চিত করার লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।এ ছাড়া সফরকালে তিনি উপজেলার আরও কয়েকটি গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন এবং বিভিন্ন সরকারি দপ্তরের কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।দিনব্যাপী এ সকল কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা সুলতানা নীলা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস.এম. নুরুন্নবী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোজাহিদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা শিউলি মজুমদার, সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. সাইদুজ্জামান, উপজেলা নির্বাচন কর্মকর্তা পলাশ কুমার দাস, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী প্রজিত সরকার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুল হক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অশীশ সরদার, উপজেলা প্রকৌশলী ভাস্কার মৃধা, অতিরিক্ত কৃষি কর্মকর্তা নুসরাত জাহান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আব্দুল হাই, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সৈয়দ তালহা আশরাফ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হানিফ শিকদার, তেরখাদা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হাসানুজ্জামান, উপজেলা একাডেমিক সুপারভাইজার রাধেশ্যাম ঘোষসহ স্থানীয় প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।জেলা প্রশাসকের এ সফরকে তেরখাদায় সরকারি সেবার মানোন্নয়ন, প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা বৃদ্ধি এবং জনগণমুখী সেবা নিশ্চিত করার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT