
ডেস্ক :
সোনাডাঙ্গা মডেল থানায় কর্মরত এসআই (নিঃ) মোঃ সাইফুর রহমান সঙ্গীয় অফিসার সহ বিশেষ অভিযান ডিউটি করাকালীন ইং ০১/০৬/২০২৬ তারিখ, রাত ১৯:৫০ হইতে রাত ২০:৩০ ঘটিকায় সোনাডাঙ্গা মডেল থানাধীন শেখপাড়া বাজারের মোড় বিকে রায় রোড লতুর চায়ের দোকানের সামনে পাঁকা রাস্তার উপর হইতে ১টি মোটরসাইকেল সহআসামী ১। মোঃ হৃদয় (২৪), পিতা- মৃত সাব্বির, মাতাঃ মৃত কুলসুম বেগম, সাং-ফেরীঘাট দেবেনবাবু রোড, ২। মোঃ আল-আমিন (২১), পিতা-মোঃ কাসেম গাজী, মাতা-হোসনেআরা বেগম, সাং-ফেরীঘাট দেবেনবাবু রোড, ৩। মোহাম্মদ আলী (২৩), পিতা-মোঃ নাসির খলিফা, মাতা-মিনা খাতুন, সাং-ফরাজীপাড়া লেন, আনিছ সাহেবের বাড়ীর ভাড়াটিয়া, সর্ব থানা-সোনাডাঙ্গা মডেল, খুলনা মহানগর, খুলনাদের গ্রেফতার এবং তাদের হেফাজত হইতে ৭৪(চুয়াত্তর) পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন। এই সংক্রান্তে উক্ত আসামিদের বিরুদ্ধে কেএমপি এর সোনাডাঙ্গা থানার ,এফআইআর নং-২(০৬)২০২৬, ধারা- ৩৬(১) সারণির ১০(ক)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ রুজু হয়। আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
