খুলনা, বাংলাদেশ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  সরকারি আদেশে অপসারিত হলো ১০ নং গড়ইখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম কেরু
  শেখ রাশেল স্মৃতি সংসদ, ঈদগড় ইউনিয়নে ১২ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন
  দেশ জুড়ে একটি মহল অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চালাচ্ছে : এমপি লবি
  কেশবপুরে ককটেল বোমা বিস্ফোরণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
  খুলনা জেলার শ্রেষ্ঠ নির্বাচিত হলেন পাইকগাছা থানার এ এস আই নিঃ হারুন অর রশিদ পাইকগাছা থানা ওয়ারেন্ট তামিল শ্রেষ্ঠ অফিসার
  পোকখালী ইউনিয়ন বিএনপির ১০১ সদস্যে বিশিষ্ট কমিটি অনুমোদন, অসন্তোষ
  ঈদগাঁওতে এবার প্রকাশ্যে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ
  পাইকগাছায় জাল টাকাসহ দুই নারী আটক
  পোকখালীর ফুলেশ্বরী নদীর তীরঘেঁষা সড়কটি বেহাল দশা, দেখার কেউ নেই
  খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পাইকগাছা থানার শেখ আওয়াল কবির

চুয়াডাঙ্গায় ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে জামায়াত নেতার মৃত্যু

[ccfic]

ডেস্ক :

চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর গ্রামে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে শাফায়াত উল্লাহ (৪০) নামে এক জামায়াত নেতার মৃত্যু হয়েছে। সোমবার (১ জুন) সকাল সাড়ে ৮টার দিকে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।নিহত শাফায়াত উল্লাহ বেগমপুর গ্রামের শফিকুর রহমানের ছেলে। তিনি বহুলাপাড়া জামে মসজিদের পেশ ইমাম এবং বেগমপুর ইউনিয়ন জামায়াতের ওলামা বিভাগের সভাপতি ছিলেন।পরিবার সূত্রে জানা যায়, রোববার (৩১ মে) দিবাগত রাতে প্রতিদিনের মতো খাবার শেষে নিজ বাড়িতে ঘুমিয়ে পড়েন শাফায়াত উল্লাহ। রাত ১টার দিকে ঘুমন্ত অবস্থায় তাকে একটি সাপ কামড় দেয়। পরে তিনি অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তার মৃত্যু হয়।  চুয়াডাঙ্গা জেলা জামায়েতের সহকারী সেক্রেটারি আব্দুল কাদের জানান, শাফায়াত উল্লাহ বেগমপুর ইউনিয়ন জামায়াতের ওলামা বিভাগের সভাপতি ছিলেন। পাশাপাশি তিনি বহুলাপাড়া জামে মসজিদের পেশ ইমাম এবং ঝিনাইদহের মহেশপুর উপজেলার পোতারপাড়া জামে মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করতেন। সাপের কামড়েই তার মৃত্যু হয়েছে বলে তিনি নিশ্চিত করেন।দর্শনা থানার পরিদর্শক (অপারেশন) মোখলেসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT