
মাদারীপুর জেলা প্রতিনিধি:
ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরে চলন্ত বাস থেকে পড়ে সাত্তার হাওলাদার (৫৫) নামে এক যাত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার(২৮ মে) বিকেলে পদ্মাসেতু সংলগ্ন সীমানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাত্তার হাওলাদার ফরিদপুরের সদরপুর উপজেলার মফিজ উদ্দিনের ছেলে।পুলিশ জানায়, ভাঙ্গা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা প্রচেষ্টা পরিবহনের একটি বাসে করে ঢাকা যাচ্ছিলেন সাত্তার হাওলাদার। তিনি বাসের সামনের অংশে ইঞ্জিন কভারের ওপর বসেছিলেন। পথে পাঁচ্চর এলাকায় পৌঁছানোর পর বাসটি হঠাৎ ব্রেক করলে খোলা দরজা দিয়ে ছিটকে সড়কে পড়ে যান তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, আকস্মিক ব্রেক করার সময় খোলা দরজা দিয়ে পড়ে গিয়ে ওই যাত্রীর মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
