খুলনা, বাংলাদেশ | ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  সুনামগঞ্জের শাল্লা উপজেলায় দু’পক্ষের সংঘর্ষে ২ জন নিহত আহত ৩০
  পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন শেখ রেজওয়ান হোসেন
  ঈদুল আযহা উপলক্ষে ৪ নং খর্ণিয়া ইউনিয়নবাসীকে চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন
  বাংলাদেশ সীমান্তে শত শত মানুষ, শুভেন্দু বললেন-“জলদি ভাগো”
  ঈদ শুভেচ্ছা বার্তায় আধুনিক ও শান্তিময় করার অঙ্গীকার মেম্বর পদপ্রার্থী রাকিব শেখের.
  আল-আকসা মসজিদে হাজারো মুসল্লির ঈদের নামাজ আদায়
  দিনভর জল্পনা কল্পনা শেষে মুর্তি উদ্ধার
  প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা পৌঁছালো বীরগঞ্জের ৩৩১জন দরিদ্র মানুষের ঘরে।
  একের পর এক ফ্লাইট বাতিল করছে আন্তর্জাতিক এয়ারলাইনস
  ডুমুরিয়াবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন ছাত্রদল নেতা জিএম মনিরুজ্জামান সোহাগ

ভোলাহাটবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন ওসি আব্দুল বারিক

[ccfic]

মোঃ শাহিন,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ভোলাহাট থানা এলাকাবাসীসহ দেশ-বিদেশের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারিক।এক শুভেচ্ছা বার্তায় ওসি আব্দুল বারিক বলেন, “ঈদুল আযহা আমাদের মাঝে আত্মত্যাগ ও উৎসবের এক অপূর্ব সমন্বয় নিয়ে আসে। কোরবানির মূল শিক্ষা হলো মহান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নিজের ভেতরের অহংকার ও পশুবৃত্তিকে বিসর্জন দেওয়া। এই ঈদ আমাদের পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ত্যাগের শিক্ষা দেয়।”তিনি আরও বলেন, ঈদ আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়ুক। সমাজের ধনী-দরিদ্র নির্বিশেষে সবাই যেন ঈদের আনন্দ সমভাবে উপভোগ করতে পারে, এটাই হোক আমাদের কাম্য। শান্তি, শৃঙ্খলা ও পারস্পরিক ভালোবাসার মাধ্যমে একটি সুন্দর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।ঈদ উদযাপন যাতে আনন্দময় ও নিরাপদ হয়, সেজন্য ভোলাহাট থানা পুলিশের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং সার্বিক আইনশৃঙ্খলা বজায় রাখতে পুলিশ তৎপর রয়েছে। ওসি আব্দুল বারিক সকলকে উৎসবমুখর পরিবেশে ও নিরাপদে ঈদ উদযাপনের অনুরোধ জানান এবং যেকোনো প্রয়োজনে তাৎক্ষণিকভাবে পুলিশকে অবহিত করার আহ্বান করেন।পরিশেষে, তিনি ভোলাহাটের সর্বস্তরের মানুষের সুখ, শান্তি, সমৃদ্ধি ও সুস্থতা কামনা করেন। ঈদ মোবারক!

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT