খুলনা, বাংলাদেশ | ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  সুনামগঞ্জের শাল্লা উপজেলায় দু’পক্ষের সংঘর্ষে ২ জন নিহত আহত ৩০
  পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন শেখ রেজওয়ান হোসেন
  ঈদুল আযহা উপলক্ষে ৪ নং খর্ণিয়া ইউনিয়নবাসীকে চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন
  বাংলাদেশ সীমান্তে শত শত মানুষ, শুভেন্দু বললেন-“জলদি ভাগো”
  ঈদ শুভেচ্ছা বার্তায় আধুনিক ও শান্তিময় করার অঙ্গীকার মেম্বর পদপ্রার্থী রাকিব শেখের.
  আল-আকসা মসজিদে হাজারো মুসল্লির ঈদের নামাজ আদায়
  দিনভর জল্পনা কল্পনা শেষে মুর্তি উদ্ধার
  প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা পৌঁছালো বীরগঞ্জের ৩৩১জন দরিদ্র মানুষের ঘরে।
  একের পর এক ফ্লাইট বাতিল করছে আন্তর্জাতিক এয়ারলাইনস
  ডুমুরিয়াবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন ছাত্রদল নেতা জিএম মনিরুজ্জামান সোহাগ

অভয়নগরে চুরি হওয়া গরু দিঘলিয়া থেকে উদ্ধার

[ccfic]

মোল্লা ইকবাল হুসাইন,দিঘলিয়া(খুলনা)প্রতিনিধি:

‎যশোরের অভয়নগর থেকে চুরি হওয়া একটি গরু খুলনার দিঘলিয়া উপজেলা উপজেলার বারাকপুর ইউনিয়নের লক্ষ্মীকাঠি গ্রাম থেকে উদ্ধার করেছে পুলিশ। তবে এ ঘটনায় জড়িত কোনো চোরকে আটক করা সম্ভব হয়নি।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৫ মে সোমবার দিবাগত রাত আনুমানিক ২টার সময় দিঘলিয়া থানার অন্তর্গত কামারগাতী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই রিপন হালদার ও এএসআই মোঃ রবিউল ইসলাম সঙ্গীয় ফোর্স এবং এলাকাবাসীর সহায়তায় দিঘলিয়া উপজেলার লক্ষ্মীকাঠি গ্রামের একটি জঙ্গলের ভেতর থেকে গরুটি উদ্ধার করেন।উদ্ধার হওয়া গরুটির মালিক যশোর জেলার অভয়নগর থানার রামনগর গ্রামের আলতাফ মোল্লার ছেলে বাবুল মোল্লা।পুলিশ সূত্রে জানা যায়, অভয়নগর থেকে চুরি হওয়া গরুটি নদী পার করে বারাকপুর ইউনিয়নের লক্ষ্মীকাঠি গ্রামের পাড়ে পৌঁছালে স্থানীয় জনগণ ও পুলিশ ধাওয়া দিলে চোর চক্র গরুটিকে জঙ্গলে ফেলে রেখে পালিয়ে যায়। ফলে কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।তবে উদ্ধার হওয়া গরুটি প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে এবং জড়িত চোর চক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT