খুলনা, বাংলাদেশ | ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  সুনামগঞ্জের শাল্লা উপজেলায় দু’পক্ষের সংঘর্ষে ২ জন নিহত আহত ৩০
  পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন শেখ রেজওয়ান হোসেন
  ঈদুল আযহা উপলক্ষে ৪ নং খর্ণিয়া ইউনিয়নবাসীকে চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন
  বাংলাদেশ সীমান্তে শত শত মানুষ, শুভেন্দু বললেন-“জলদি ভাগো”
  ঈদ শুভেচ্ছা বার্তায় আধুনিক ও শান্তিময় করার অঙ্গীকার মেম্বর পদপ্রার্থী রাকিব শেখের.
  আল-আকসা মসজিদে হাজারো মুসল্লির ঈদের নামাজ আদায়
  দিনভর জল্পনা কল্পনা শেষে মুর্তি উদ্ধার
  প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা পৌঁছালো বীরগঞ্জের ৩৩১জন দরিদ্র মানুষের ঘরে।
  একের পর এক ফ্লাইট বাতিল করছে আন্তর্জাতিক এয়ারলাইনস
  ডুমুরিয়াবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন ছাত্রদল নেতা জিএম মনিরুজ্জামান সোহাগ

আদ-দ্বীন হাসপাতালে ৬ শিশুর মৃত্যু

[ccfic]

ডেস্ক :

রাজধানীর মগবাজারের আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে অন্তত ছয় শিশুর মৃত্যু হয়েছে। ঠিক কী কারণে তাদের মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে জানা গেছে।ঘটনাস্থলে থানা-পুলিশসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।বুধবার (২৭ মে) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম গণমাধ্যমকে তথ্যটি নিশ্চিত করেন।হাসপাতালের সংশ্লিষ্ট একটি সূত্র বলেছে, শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের (এসি) গ্যাস লিকেজ থেকে একটি ওয়ার্ডে এই মৃত্যুর ঘটনা ঘটে থাকতে পারে। ভোর রাতে দিকে ঘটনাটি ঘটেছে।যদিও নিরপেক্ষ কোনো সূত্র থেকে বিষয়টি এখনো নিশ্চিত করা যায়নি।ডিএমপির রমনা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম বলেন, ‘আমরা খবর পেয়েছি, আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে অনন্ত ছয় শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। তবে শিশুদের মৃত্যুর প্রকৃত কারণ এখনো জানা যায়নি। পুলিশ ঘটনাস্থলে রয়েছে, আমিও সেখানে যাচ্ছি।’

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT