খুলনা, বাংলাদেশ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  খুলনা টুটপাড়া বালুর মাঠ দারোগার বস্তি এলাকায় যুবককে গুলি
  খুলনায় ইজিবাইক থেকে নেমেই অচেতন নারী, হাসপাতালে ভর্তি
  শোভনা ইউনিয়নবাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন মহিলা নেত্রী রহিমা বেগম।মহিলা মেম্বার পদপ্রার্থী হিসেবে দোয়া ও সমর্থন কামনা
  খুলনা সার্কিট হাউজ মাঠে ঈদজামাত আয়োজনের প্রস্তুতি পরিদর্শন করলেন কেসিসি প্রশাসক
  ঈদে নাশকতার কোনো সুনির্দিষ্ট হুমকি নেই: র‍্যাব ডিজি
  সড়কে দুর্বৃত্তায়ন বরদাশত করা হবে না: সড়ক পরিবহন মন্ত্রী
  বিশ্বকাপ খেলতে কোনো সংশয় নেই মেসির
  সাতক্ষীরায় পিকআপ-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২
  যশোরে সহযোগীসহ সন্ত্রাসী অনিক আটক, অস্ত্র উদ্ধার
  খুলনায় পশু কোরবানির জন্য ১৪০টি স্থান নির্ধারণ : কেসিসি প্রশাসক

সাতক্ষীরায় পিকআপ-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২

[ccfic]

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার তালায় পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নাসিম ফকির (৩২) নামের এক মোটরসাইকেলচালক এবং আরোহী মেহেদী (২৫) নিহত হয়েছেন।মঙ্গলবার (২৬ মে) ভোর ৬টার দিকে খুলনা-পাইকগাছা সড়কের তালা উপজেলার তেঁতুলিয়া জামে মসজিদের সামনে এই দুর্ঘটনা ঘটে।নিহত নাসিম ফকির তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের প্রসাদপুর গ্রামের হাফিজুল ফকিরের ছেলে।স্থানীয় বাসিন্দা শফিকুল ইসলাম বলেন, নাসিম ভোরে তার খামারের জন্য মাছ আনতে চুকনগরের উদ্দেশে রওনা হয়েছিলেন। মোটরসাইকেলে তার সঙ্গে ছিলেন মেহেদী। পথে তেঁতুলিয়া এলাকায় ১৮ মাইলের দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর মোটরসাইকেলটি পিকআপের নিচে চাপা পড়ে। ঘটনাস্থলেই নাসিম নিহত হন।খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। আহত মেহেদীকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তার মৃত্যু হয়।তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT