খুলনা, বাংলাদেশ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  সরকারি আদেশে অপসারিত হলো ১০ নং গড়ইখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম কেরু
  শেখ রাশেল স্মৃতি সংসদ, ঈদগড় ইউনিয়নে ১২ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন
  দেশ জুড়ে একটি মহল অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চালাচ্ছে : এমপি লবি
  কেশবপুরে ককটেল বোমা বিস্ফোরণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
  খুলনা জেলার শ্রেষ্ঠ নির্বাচিত হলেন পাইকগাছা থানার এ এস আই নিঃ হারুন অর রশিদ পাইকগাছা থানা ওয়ারেন্ট তামিল শ্রেষ্ঠ অফিসার
  পোকখালী ইউনিয়ন বিএনপির ১০১ সদস্যে বিশিষ্ট কমিটি অনুমোদন, অসন্তোষ
  ঈদগাঁওতে এবার প্রকাশ্যে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ
  পাইকগাছায় জাল টাকাসহ দুই নারী আটক
  পোকখালীর ফুলেশ্বরী নদীর তীরঘেঁষা সড়কটি বেহাল দশা, দেখার কেউ নেই
  খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পাইকগাছা থানার শেখ আওয়াল কবির

বিশ্বনাথ পৌরবাসীকে সম্ভাব্য মেয়র প্রার্থী শাহ তাজুল ইসলামের ঈদের শুভেচ্ছা।

[ccfic]

প্রতিনিধি আফজাল মিয়া:

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে বিশ্বনাথ পৌরবাসীসহ দেশ ও প্রবাসে অবস্থানরত সর্বস্তরের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন আসন্ন বিশ্বনাথ পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়র পদপ্রার্থী শাহ তাজুল ইসলাম।এক শুভেচ্ছা বার্তায় শাহ তাজুল ইসলাম বলেন, ‘পবিত্র ঈদুল আজহা আমাদের ত্যাগ, মানবতা, ভালোবাসা ও ভ্রাতৃত্বের শিক্ষা দেয়। কোরবানির মহান আদর্শে উদ্বুদ্ধ হয়ে আমরা যেন সমাজের সকল ভেদাভেদ ভুলে একতাবদ্ধ হতে পারি। মহান আল্লাহ তাআলা আমাদের সবার কোরবানি কবুল করুন এবং সবার জীবন সুখ, শান্তি ও সমৃদ্ধিতে ভরিয়ে দিন।’পৌরবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, ‘প্রিয় পৌরবাসী, আপনাদের ভালোবাসা, দোয়া ও সহযোগিতাই আমার পথচলার মূল শক্তি। আগামী পৌরসভা নির্বাচনে মেয়র পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আমি আপনাদের আন্তরিক সমর্থন, পরামর্শ ও নেক দোয়া কামনা করছি।’বিশ্বনাথের উন্নয়ন নিয়ে নিজের ভাবনার কথা জানিয়ে এই সম্ভাব্য মেয়র পদপ্রার্থী আরও বলেন, ‘ইনশাআল্লাহ, আগামীতে আপনাদের সবাইকে সাথে নিয়ে এবং আপনাদের পাশে থেকে একটি আধুনিক, সুন্দর, পরিচ্ছন্ন ও জনবান্ধব বিশ্বনাথ পৌরসভা গঠনে আমি কাজ করে যেতে চাই।’বার্তার শেষাংশে তিনি পুনরায় বিশ্বনাথের সর্বস্তরের জনতাকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT