খুলনা, বাংলাদেশ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ধামইরহাটে পল্লী বিদ্যুতের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, মানববন্ধন অনুষ্ঠিত
  নওগাঁ শহরে চোরাইকৃত এসির তামারসহ যুবক গ্রেফতার
  বরগুনায় ডাকবাংলোতে মা ও দুই সন্তান এর মরদেহ উদ্ধার
  নারায়ণগঞ্জে আইন কলেজের আধুনিক ভবন নির্মাণে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ.
  ‎ডুমুরিয়ায় গ্রাম বাংলার হারানো ঐতিহ্য ঘোড়া দৌড় প্রতিযোগীতা অনুষ্ঠিত
  চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’
   দাকোপে আলোচিত মামলার আসামী গ্রেফতারের দাবীতে বিক্ষোভ ও স্বারকলিপি প্রদান
  ‎জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা না দিলে এদেশ স্বাধীন হতো না,,,,,,,,, এমপি লবি
  নওগাঁর ধামইরহাটে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, প্রায় ৩০ লাখ টাকার ক্ষতির আশঙ্কা
  কেশবপুর থানা প্রেসক্লাবের সহ-সভাপতি পরেশ  দেবনাথের জন্মদিনে শুভেচ্ছার জোয়ার

শুল্ক ফাঁকি দিয়ে ঈদগাঁওতে আনা ১০টি গরু জব্দ

[ccfic]

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের ঈদগাঁও থানা পুলিশ মিয়ানমার থেকে অবৈধ পথে আনা ১০টি বলদ গরু এবং পিকআপ ভ্যানসহ সিরাজুল ইসলাম (২৫) নামে এক চালককে গ্রেফতার করেছে।২৬ মে রাতে ইউনিয়নের মেহের ঘোনার কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে এ অভিযান চালানো হয়।উদ্ধারকৃত গরুগুলোর আনুমানিক বাজারমূল্য পনের লক্ষ টাকা। গ্রেফতারকৃত সিরাজুল ইসলাম রামু থানার কাউয়ারখোপ ইউনিয়নের উখিয়ার ঘোনার আব্দুর রহমানের ছেলে। ঈদগাঁও থানা সূত্র জানায়, মহাসড়কে চেকপোস্ট স্থাপন করলে রামু উপজেলার পানিরছড়া বাজারের দিক থেকে ঈদগাঁও গরুর বাজারের দিকে আসা একটি সন্দেহভাজন পিকআপে থাকা দু’ব্যক্তি দ্রুত নেমে ধান ক্ষেত দিয়ে পালিয়ে যায়।পুলিশ ঘটনাস্থল থেকে গাড়িটির চালককে আটক এবং পিকআপ থেকে গরুগুলো উদ্ধার করে। সরকারি শুল্ক ফাঁকি দিয়ে বিক্রির উদ্দেশ্যে গরুগুলো ঈদগাঁও বাজারে নিয়ে যাওয়া হচ্ছিল বলে দাবি থানা পুলিশের।ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ এটিএম শিফাতুল মাজদার জানান, এ ঘটনায় ঈদগাঁও থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পলাতক আসামীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT