
ডেক্স:
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে তেরখাদা উপজেলার সর্বস্তরের জনগণসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস. এম. নুরুন্নবী।শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদুল আজহা মুসলিম উম্মাহর জীবনে ত্যাগ, সংযম ও আত্মশুদ্ধির এক মহিমান্বিত বার্তা নিয়ে আসে। এই পবিত্র উৎসব মানুষকে ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে মানবিক মূল্যবোধ, সহমর্মিতা ও পারস্পরিক সহযোগিতার বন্ধনকে আরও সুদৃঢ় করতে উদ্বুদ্ধ করে।তিনি আরও বলেন, কোরবানির প্রকৃত শিক্ষা শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এটি আত্মত্যাগের মাধ্যমে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন, সমাজে ন্যায়, শৃঙ্খলা ও মানবিকতা প্রতিষ্ঠার এক অনন্য অনুপ্রেরণা। এই শিক্ষা ধারণ করে সবাইকে একটি শান্তিপূর্ণ, সৌহার্দ্যপূর্ণ ও কল্যাণমুখী সমাজ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস. এম. নুরুন্নবী তেরখাদা উপজেলার সকল নাগরিকের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বলেন, পবিত্র ঈদুল আজহা সবার জীবনে বয়ে আনুক আনন্দ, নিরাপত্তা ও কল্যাণের বার্তা।
