
রাসেল আহমেদ:
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে খুলনা জেলার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পি।এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদুল আজহা ত্যাগ, আত্মশুদ্ধি ও মানবিক মূল্যবোধের এক অনন্য শিক্ষা নিয়ে মুসলিম উম্মাহর মাঝে সমাগত হয়। এই পবিত্র উৎসব মানুষকে ভেদাভেদ ভুলে একে অপরের পাশে দাঁড়াতে এবং সমাজে সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় করতে উদ্বুদ্ধ করে।তিনি আরও বলেন, কোরবানির প্রকৃত শিক্ষা কেবল আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং আত্মত্যাগের মাধ্যমে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং সমাজে ন্যায়, সততা ও মানবিকতা প্রতিষ্ঠার মধ্যেই এর প্রকৃত তাৎপর্য নিহিত। ব্যক্তি ও সমাজ জীবনে হিংসা, বিদ্বেষ ও বিভেদ পরিহার করে মানবকল্যাণে কাজ করার আহ্বান জানান তিনি।মনিরুল হাসান বাপ্পি খুলনাবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বলেন, পবিত্র ঈদুল আজহা সবার জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ, সুস্বাস্থ্য ও কল্যাণের বার্তা। একইসঙ্গে তিনি অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানান।
