খুলনা, বাংলাদেশ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  রূপসা”বাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী রহিমা আক্তার নয়ন.
  কেশবপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা
  সোলার প্যানেলের ওপর আরোপিত কর প্রত্যাহারের দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন
  রামিসা ধর্ষণ ও হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু হচ্ছে: আইনমন্ত্রী
  দাকোপে বসত ঘর ভাংচুর মারপিটের অভিযোগ।
  মাদারীপুরে জমে উঠেছে কোরবানির পশুর হাট
  ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক উল্টে নিহত ১৫
  ঈদের দিনসহ আগামী পাঁচদিনই থাকতে পারে বৃষ্টির দাপট
  বাড্ডায় চিপস তৈরির কারখানায় আগুন, দুজনের দগ্ধ মরদেহ উদ্ধার
  পদ্মা সেতুতে ১২ ঘণ্টায় দুই কোটি ৪১ লাখ টাকা টোল আদায়

ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক ঘরে ঘরে, তেরখাদাবাসীকে শুভেচ্ছা খাকী ইকবাল হোসেনের

[ccfic]

ডেক্স:

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে তেরখাদা উপজেলার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিএনপি নেতা, গ্রিস প্রবাসী এবং উপজেলা পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী খাকী ইকবাল হোসেন।এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদুল আজহা কেবল ধর্মীয় উৎসব নয়, এটি ত্যাগ, মানবতা ও পারস্পরিক সহমর্মিতার এক অনন্য শিক্ষা। কোরবানির এই মহিমান্বিত উৎসব মানুষকে আত্মকেন্দ্রিকতা পরিহার করে সমাজ ও মানুষের কল্যাণে কাজ করার অনুপ্রেরণা জোগায়।তিনি আরও বলেন, বর্তমান সময়ে সমাজে ঐক্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ গড়ে তোলা অত্যন্ত জরুরি। ঈদের শিক্ষাকে ধারণ করে সবাই যদি একে অপরের পাশে দাঁড়ায়, তাহলে একটি সুন্দর ও মানবিক সমাজ প্রতিষ্ঠা সম্ভব। অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোর মধ্যেই ঈদের প্রকৃত আনন্দ নিহিত বলেও উল্লেখ করেন তিনি।খাকী ইকবাল হোসেন তেরখাদাবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বলেন, পবিত্র ঈদুল আজহা সবার জীবনে বয়ে আনুক আনন্দ, সুস্বাস্থ্য ও কল্যাণের বার্তা। একইসঙ্গে তিনি দেশ ও জাতির উন্নতি, শান্তি এবং সমৃদ্ধির জন্য সকলের কাছে দোয়া কামনা করেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT