খুলনা, বাংলাদেশ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  সরকারি আদেশে অপসারিত হলো ১০ নং গড়ইখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম কেরু
  শেখ রাশেল স্মৃতি সংসদ, ঈদগড় ইউনিয়নে ১২ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন
  দেশ জুড়ে একটি মহল অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চালাচ্ছে : এমপি লবি
  কেশবপুরে ককটেল বোমা বিস্ফোরণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
  খুলনা জেলার শ্রেষ্ঠ নির্বাচিত হলেন পাইকগাছা থানার এ এস আই নিঃ হারুন অর রশিদ পাইকগাছা থানা ওয়ারেন্ট তামিল শ্রেষ্ঠ অফিসার
  পোকখালী ইউনিয়ন বিএনপির ১০১ সদস্যে বিশিষ্ট কমিটি অনুমোদন, অসন্তোষ
  ঈদগাঁওতে এবার প্রকাশ্যে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ
  পাইকগাছায় জাল টাকাসহ দুই নারী আটক
  পোকখালীর ফুলেশ্বরী নদীর তীরঘেঁষা সড়কটি বেহাল দশা, দেখার কেউ নেই
  খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পাইকগাছা থানার শেখ আওয়াল কবির

পবিত্র ঈদুল আজহায় তেরখাদা উপজেলাবাসিকে শুভেচ্ছা জানিয়েছেন আমিনুল ইসলাম আমিন

[ccfic]

ডেক্স:

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে তেরখাদা উপজেলার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সাবেক ছাত্রদল নেতা এবং সম্ভাব্য উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রার্থী আমিনুল ইসলাম আমিন।এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদুল আজহা ত্যাগ, ধৈর্য ও আত্মশুদ্ধির এক মহিমান্বিত শিক্ষা নিয়ে আসে। এই পবিত্র উৎসব মানুষকে ভেদাভেদ ভুলে পারস্পরিক ভালোবাসা, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধে উজ্জীবিত হতে উদ্বুদ্ধ করে।তিনি আরও বলেন, কোরবানির মূল শিক্ষা হলো আত্মত্যাগের মাধ্যমে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং সমাজে মানবিকতা ও ন্যায়বোধ প্রতিষ্ঠা করা। ব্যক্তি জীবনের সংকীর্ণতা, অহংকার ও হিংসা দূর করে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মধ্য দিয়েই ঈদের প্রকৃত সৌন্দর্য প্রকাশ পায়।আমিনুল ইসলাম আমিন তেরখাদা উপজেলা বাসির সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বলেন, পবিত্র ঈদুল আজহা সবার জীবনে বয়ে আনুক আনন্দ, শান্তি ও কল্যাণের বার্তা। একইসঙ্গে তিনি সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনে আবদ্ধ হয়ে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT