খুলনা, বাংলাদেশ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  রূপসা”বাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী রহিমা আক্তার নয়ন.
  কেশবপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা
  সোলার প্যানেলের ওপর আরোপিত কর প্রত্যাহারের দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন
  রামিসা ধর্ষণ ও হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু হচ্ছে: আইনমন্ত্রী
  দাকোপে বসত ঘর ভাংচুর মারপিটের অভিযোগ।
  মাদারীপুরে জমে উঠেছে কোরবানির পশুর হাট
  ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক উল্টে নিহত ১৫
  ঈদের দিনসহ আগামী পাঁচদিনই থাকতে পারে বৃষ্টির দাপট
  বাড্ডায় চিপস তৈরির কারখানায় আগুন, দুজনের দগ্ধ মরদেহ উদ্ধার
  পদ্মা সেতুতে ১২ ঘণ্টায় দুই কোটি ৪১ লাখ টাকা টোল আদায়

তেরখাদার বারাসাত ইউনিয়নবাসীর সুখ-শান্তি কামনায় মিল্টন হোসেন মুন্সীর ঈদ শুভেচ্ছা

[ccfic]

ডেক্স:

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে তেরখাদা উপজেলার ২ নম্বর বারাসাত ইউনিয়নের সর্বস্তরের মানুষের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবং ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মিল্টন হোসেন মুন্সী।এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদুল আজহা ত্যাগ, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধের এক মহিমান্বিত শিক্ষা নিয়ে আমাদের মাঝে আসে। এই পবিত্র উৎসব ধনী-গরিব, ভেদাভেদ ভুলে সবাইকে এক কাতারে দাঁড়ানোর বার্তা দেয় এবং সমাজে সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন আরও দৃঢ় করে।তিনি আরও বলেন, কোরবানির প্রকৃত তাৎপর্য আত্মশুদ্ধি ও মানবকল্যাণে নিহিত। ব্যক্তি জীবনের অহংকার, হিংসা ও স্বার্থপরতা পরিহার করে মানবতার কল্যাণে কাজ করার মধ্যেই ঈদের আসল সৌন্দর্য ফুটে ওঠে। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।শুভেচ্ছা বার্তায় মিল্টন হোসেন মুন্সী বারাসাত ইউনিয়নবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। একইসঙ্গে পবিত্র ঈদুল আজহা সবার জীবনে বয়ে আনুক আনন্দ, ভালোবাসা ও কল্যাণের বার্তা— এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT