
ডেক্স:
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে তেরখাদা উপজেলার ১ নম্বর আজগড়া ইউনিয়নবাসীর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবং ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ইলিয়াস মোল্লা।এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদুল আজহা ত্যাগ, সংযম ও মহান আত্মত্যাগের শিক্ষা নিয়ে মুসলিম উম্মাহর দ্বারে সমাগত হয়। হযরত ইব্রাহীম (আ.)-এর মহান কোরবানির আদর্শ যুগে যুগে মানুষকে আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং মানবকল্যাণে আত্মনিয়োগের অনুপ্রেরণা দিয়ে আসছে।তিনি আরও বলেন, কোরবানির প্রকৃত তাৎপর্য কেবল পশু জবাইয়ের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং মানুষের অন্তরের অহংকার, হিংসা, বিদ্বেষ ও লোভ-লালসা ত্যাগ করার মধ্যেই এর মূল শিক্ষা নিহিত। সমাজে ভ্রাতৃত্ববোধ, সম্প্রীতি ও পারস্পরিক সহমর্মিতা গড়ে তুলতে সবাইকে কোরবানির আদর্শে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।শুভেচ্ছা বার্তায় ইলিয়াস মোল্লা আজগড়া ইউনিয়নবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। একইসঙ্গে পবিত্র ঈদুল আজহা সবার জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ, কল্যাণ ও শান্তির বার্তা— এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
