খুলনা, বাংলাদেশ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ‎ডুমুরিয়ায় কৃষকের মাঝে উপকরণ বিতরণ
  রামিসা হ”ত্যা-ধ”র্ষণ মা”মলায় ১ জুন শুনানি আসামিপক্ষে রাষ্ট্রীয় খরচে আইনজীবী নিয়োগ
  তেরখাদায় ছাত্রদলের বিক্ষোভ, তারেক রহমানকে কটূক্তিকারীর বহিষ্কার দাবি
  ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পরিবহন মালিক-শ্রমিক নেতাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত
  ফরিদপুর-ভাঙ্গা মহাসড়কের শংকর বসা নামক স্থাননে ভয়াবহ সড়ক দুর্ঘ/টনা, নি/হত ৫ জন 
  শ্রীমঙ্গল রেল জংশনে আসন সংকট: ঈদে যাত্রীদের চরম ভোগান্তি
  ঈদগাঁওতে দুর্যোগ সহায়তা পেলেন ৬ শতাধিক পরিবার 
  ঈদগাঁওতে সুইটস্ এন্ড পিউর ফুডস্ প্রতিষ্ঠানের যাত্রা শুরু
  ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক মোংলা পৌরবাসী: ঈদ শুভেচ্ছা বার্তায় কাউন্সিলর পদপ্রার্থী সার্জিনা ইসলাম কেয়া
  কেশবপুরের হাসানপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পরিবহন মালিক-শ্রমিক নেতাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

[ccfic]

সাব্বির আহমেদ,মাদারীপুর জেলা প্রতিনিধি:

আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং ঘরমুখো মানুষের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে মাদারীপুরে পরিবহন মালিক-শ্রমিক নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা করেছে জেলা পুলিশ।রবিবার( ২৪ মে) মাদারীপুর জেলা পুলিশ সম্মেলন কক্ষে মাদারীপুর জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোহাম্মদ হাবিবুর রহমান।সভায় ঈদকে কেন্দ্র করে মহাসড়কে যানবাহনের অতিরিক্ত চাপ মোকাবিলা, যানজট নিরসন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ, ফিটনেসবিহীন যানবাহন নিয়ন্ত্রণ এবং যাত্রীসেবার মানোন্নয়নে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।পুলিশ সুপার বলেন, ঈদকে সামনে রেখে মহাসড়কে যানবাহনের চাপ কয়েকগুণ বেড়ে যায়। তাই যাত্রীদের নিরাপদ ও স্বস্তিকর ভ্রমণ নিশ্চিত করতে পরিবহন সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি ট্রাফিক আইন মেনে চলা, নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত অর্থ আদায় না করা এবং চালকদের পর্যাপ্ত বিশ্রামের বিষয়টি নিশ্চিত করার আহ্বান জানান।তিনি আরও বলেন, ঈদযাত্রাকে নির্বিঘ্ন রাখতে জেলা পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে এবং জনগণের নিরাপত্তায় প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হবে।সভায় উপস্থিত পরিবহন মালিক ও শ্রমিক নেতারা ঈদযাত্রা সুষ্ঠু ও নিরাপদ করতে জেলা পুলিশের সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে কাজ করার আশ্বাস দেন।এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT