খুলনা, বাংলাদেশ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ‎ডুমুরিয়ায় কৃষকের মাঝে উপকরণ বিতরণ
  রামিসা হ”ত্যা-ধ”র্ষণ মা”মলায় ১ জুন শুনানি আসামিপক্ষে রাষ্ট্রীয় খরচে আইনজীবী নিয়োগ
  তেরখাদায় ছাত্রদলের বিক্ষোভ, তারেক রহমানকে কটূক্তিকারীর বহিষ্কার দাবি
  ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পরিবহন মালিক-শ্রমিক নেতাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত
  ফরিদপুর-ভাঙ্গা মহাসড়কের শংকর বসা নামক স্থাননে ভয়াবহ সড়ক দুর্ঘ/টনা, নি/হত ৫ জন 
  শ্রীমঙ্গল রেল জংশনে আসন সংকট: ঈদে যাত্রীদের চরম ভোগান্তি
  ঈদগাঁওতে দুর্যোগ সহায়তা পেলেন ৬ শতাধিক পরিবার 
  ঈদগাঁওতে সুইটস্ এন্ড পিউর ফুডস্ প্রতিষ্ঠানের যাত্রা শুরু
  ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক মোংলা পৌরবাসী: ঈদ শুভেচ্ছা বার্তায় কাউন্সিলর পদপ্রার্থী সার্জিনা ইসলাম কেয়া
  কেশবপুরের হাসানপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত

ঈদগাঁওতে সুইটস্ এন্ড পিউর ফুডস্ প্রতিষ্ঠানের যাত্রা শুরু

[ccfic]

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারের ঈদগাঁওতে উদ্বোধন হয়েছে পিউরিয়ার নতুন শাখা ও বিক্রয় কেন্দ্র। সুস্থ জীবনের জন্য খাঁটি খাদ্যের নিশ্চয়তার লক্ষ্যে এ শো-রুমের যাত্রা শুরু হয়েছে ২৪ মে রবিবার। বাজারের ডিসি রোডের নাহার প্লাজায় প্রিমিয়াম সুইটস্ এন্ড পিউর ফুডসে্র এ প্রতিষ্ঠানটি উদ্বোধন করেন পিউরিয়া ফুডস প্রোডাক্টস লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ কফিল উদ্দিন।আমন্ত্রিত অতিথি সহ তিনি ফিতা কাটেন। এ উপলক্ষে প্রতিষ্ঠানের নিচ তলায় দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। মোনাজাত পরিচালনা করেন ঈদগাঁও বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতীব হাফেজ মাওলানা জহিরুল ইসলাম। অনুষ্ঠানে হালাল ব্যবসা ও হালাল ফুডসে্র গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন আমন্ত্রিত অতিথি খুটাখালী তমিজিয়া ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা রেজাউল করিম আরমান ও চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক কারী মোহাম্মদ রবি উল্লাহ।এসময় পিউরিয়া ফুডস প্রোডাক্টস লিমিটেড এর হেড অফ ইন্সপেকশন মোঃ নুরুল আলম,ঈদগাঁও শাখার ব্যবস্থাপক, আমন্ত্রিত ব্যক্তিবর্গ, প্রেসক্লাব নেতৃবৃন্দ সহ প্রতিষ্ঠানটির কর্মকর্তা- কর্মচারী উপস্থিত ছিলেন।প্রতিষ্ঠান কর্তৃপক্ষ জানায়, ভোক্তা সাধারনের চাহিদা অনুযায়ী এখানে বিভিন্ন ধরনের স্পেশাল মিষ্টি, ফাস্ট ফুড, জুস, বেকারী পণ্য, বিস্কুট, লাচ্ছি, ব্রেস্ট পুডিং, আদি দই, রসমালাই জন্মদিনের কেক সহ নানা ধরনের মিষ্টান্ন ও কনফেকশনারি সামগ্রীর বিপুল সমাহার রয়েছে।উদ্বোধক তার বক্তব্যে বলেন, বিপুল জনগণের ভালবাসার দিকে লক্ষ্য করে আমরা ঈদগাঁও বাস স্টেশনে শাখা উদ্বোধন না করে বাজারের ভিতর স্থাপন করেছি। তিনি আলেম সমাজ বিশেষ করে তার মায়ের দোয়ায় গত এক সপ্তাহে তিনটি শো-রুম উদ্বোধন করেছেন বলে জানান। শেষে পিউরিয়ার প্রতি জনগণ যে ভালোবাসা দেখিয়েছেন তার জন্য তিনি আন্তরিক মোবারকবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT