খুলনা, বাংলাদেশ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ‎ডুমুরিয়ায় কৃষকের মাঝে উপকরণ বিতরণ
  রামিসা হ”ত্যা-ধ”র্ষণ মা”মলায় ১ জুন শুনানি আসামিপক্ষে রাষ্ট্রীয় খরচে আইনজীবী নিয়োগ
  তেরখাদায় ছাত্রদলের বিক্ষোভ, তারেক রহমানকে কটূক্তিকারীর বহিষ্কার দাবি
  ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পরিবহন মালিক-শ্রমিক নেতাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত
  ফরিদপুর-ভাঙ্গা মহাসড়কের শংকর বসা নামক স্থাননে ভয়াবহ সড়ক দুর্ঘ/টনা, নি/হত ৫ জন 
  শ্রীমঙ্গল রেল জংশনে আসন সংকট: ঈদে যাত্রীদের চরম ভোগান্তি
  ঈদগাঁওতে দুর্যোগ সহায়তা পেলেন ৬ শতাধিক পরিবার 
  ঈদগাঁওতে সুইটস্ এন্ড পিউর ফুডস্ প্রতিষ্ঠানের যাত্রা শুরু
  ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক মোংলা পৌরবাসী: ঈদ শুভেচ্ছা বার্তায় কাউন্সিলর পদপ্রার্থী সার্জিনা ইসলাম কেয়া
  কেশবপুরের হাসানপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত

কেশবপুরের হাসানপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত

[ccfic]

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি 

যশোরের কেশবপুর উপজেলার ১১ নং হাসানপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে দলীয় কার্যক্রম শক্তিশালীকরণ, সাংগঠনিক উন্নয়ন এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।শণিবার (২৩ মে-২৬) মাগরিব নামাজ বাদ হাসানপুর দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে আলোচনা সভার শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন হাফেজ আব্দুল হালিম। ১১ নং হাসানপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাওলানা ইলিয়াসুর রহমান-এর সভাপতিত্বে এবং ২নং ওয়ার্ডে সভাপতি মাওঃ খবির উদ্দীন-এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যশোর-৬ (কেশবপুর) সংসদীয় আসনের সংসদ সদস্য অধ্যাপক মুক্তার আলী এমপি।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক ছাত্রনেতা ও কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির সাইদুর রহমান সাইদ। এছাড়াও বক্তব্য রাখেন, মাওলানা রফিকুল ইসলাম (তদারকি, ১১ নং হাসানপুর ইউনিয়ন জামায়াত), ডা. আব্দুস সামাদ এবং মাওলানা আমিনুর রহমান।বক্তারা তাদের বক্তব্যে সংগঠনের আদর্শ, জনসম্পৃক্ততা বৃদ্ধি, সামাজিক দায়িত্ববোধ এবং স্থানীয় পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। সমাবেশে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সভাপতি, দায়িত্বশীল নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষাংশে সংগঠনের কার্যক্রম সফলভাবে পরিচালনার লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করা হয়।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT