খুলনা, বাংলাদেশ | ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  খুলনায় সংবাদ প্রকাশে সাংবাদিককে ফেসবুকে কটূক্তি ও ফোনে হুমকি- থানায় জিড
  প্রধানমন্ত্রীর স্বপ্ন পূরণে সাঁতারকে পেশায় পরিণত করতে হবে
  খুলনায় শিশুকে শ্লীলতাহানির অভিযোগে আটক ১,কুষ্টিয়া থেকে গ্রেফতার
  কেএমপি লবণচরা থানা পুলিশ কর্তৃক ০৮(আট) কেজি গাঁজা সহ ০১(এক) জন মহিলা আসামী গ্রেফতারঃকেএমপি
  কর্তব্যরত অবস্থায় ২০২৫ সালে জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারকে ঈদ শুভেচ্ছা ও উপহার সামগ্রী প্রদান।
  আসন্ন পবিত্র ঈদুল আযহা ২০২৬ উপলক্ষে খুলনার বিভিন্ন পশুর হাট ইজারাদারদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
  রামিসার ডিএনএ রিপোর্ট হস্তান্তর
  কেশবপুরে সাবেক কাউন্সিলর বাবু’র ঈদ সামগ্রী বিতরণ
  বাংলাদেশ ও পাকিস্তান সীমান্তে ‘স্মার্ট বর্ডার’ গড়বে ভারত
  খুলনা রিজিয়ন হাইওয়ে পুলিশ ও কেএমপির “ঈদ প্রস্তুতি ও মতবিনিময় সভা”অনুষ্ঠিতঃ

খুলনায় সংবাদ প্রকাশে সাংবাদিককে ফেসবুকে কটূক্তি ও ফোনে হুমকি- থানায় জিড

[ccfic]

মোল্লা জাহাঙ্গীর আলম:

খুলনার দিঘলিয়া উপজেলায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে এক পেশাদার সাংবাদিককে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটূক্তি এবং মোবাইল ফোনে হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নিরাপত্তা ও ভবিষ্যৎ ঝুঁকির কথা উল্লেখ করে দিঘলিয়া থানায় সাধারণ ডায়েরী জিডি আবেদন করেছেন ওই সাংবাদিক।জিডি আবেদন সূত্রে জানা গেছে, অভিযোগকারী সাংবাদিক দিঘলিয়া উপজেলার দেয়াড়া গ্রামের বাসিন্দা। তিনি পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে স্থানীয় বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির সংবাদ প্রকাশ করে আসছেন।অভিযোগে বলা হয়, সর্বশেষ একটি সংবাদ প্রকাশের পর ২১ মে ২০২৬ দুপুর আড়াইটার দিকে তিনি নিজ বাড়িতে অবস্থানকালে দেখতে পান, একই এলাকার বাসিন্দা মো. আকিব হোসেন ২৪ তার “Md Akib Hossain” নামের ফেসবুক আইডি থেকে তার নাম উল্লেখ করে পেশাগত ও পারিবারিক বিষয় নিয়ে ভিত্তিহীন ও মানহানিকর পোস্ট দিয়েছেন। ওই পোস্টে সাংবাদিকের পেশাগত সুনাম ক্ষুণ্ন এবং পারিবারিকভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।সাংবাদিকের দাবি, ওই পোস্টের কারণে তিনি সামাজিক ও পারিবারিকভাবে বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন। শুধু ফেসবুক পোস্টই নয়, একই দিন রাত ২টা ১৭ মিনিটে এবং রাত সাড়ে ৩টার দিকে অজ্ঞাত দুটি মোবাইল নম্বর থেকে তার ব্যবহৃত নম্বরে ফোন করে সংবাদ প্রকাশের জন্য হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করা হয়। হুমকিদাতারা সংবাদ প্রত্যাহার করে ভবিষ্যতে এ ধরনের সংবাদ প্রকাশ না করার জন্য চাপ দেন বলে অভিযোগে বলা হয়।এমন পরিস্থিতিতে নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে পড়েছেন ওই সাংবাদিক। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং আইনগত সুরক্ষার স্বার্থে তিনি শুক্রবার ২২ মে দিঘলিয়া থানায় সাধারণ ডায়েরীভুক্ত করার জন্য আবেদন জানান। জিডিতে তিনি ফেসবুক আইডি, ফোন নম্বর ও স্ক্রিনশটসহ প্রয়োজনীয় তথ্য-প্রমাণ সংযুক্ত করেছেন।দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, অভিযোগটি আমরা গ্রহণ করেছি। জিডি নম্বর দিয়ে বিষয়টি তদন্ত করা হচ্ছে। তথ্য-প্রযুক্তি আইন ও ডিজিটাল নিরাপত্তা আইনের আওতায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্ত ব্যক্তির সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ও গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় স্থানীয় সাংবাদিক সংগঠনগুলো এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে। তারা প্রশাসনের কাছে দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।বিশেষজ্ঞরা বলছেন, সংবাদ প্রকাশের কারণে সাংবাদিকদের হুমকি দেওয়া শুধু ব্যক্তির ওপর আক্রমণ নয়, এটি তথ্য জানার অধিকার ও গণতন্ত্রের ওপরও হস্তক্ষেপ। এমন ঘটনা রোধে প্রশাসনকে কঠোর ভূমিকা রাখতে হবে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT