খুলনা, বাংলাদেশ | ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  খুলনায় সংবাদ প্রকাশে সাংবাদিককে ফেসবুকে কটূক্তি ও ফোনে হুমকি- থানায় জিড
  প্রধানমন্ত্রীর স্বপ্ন পূরণে সাঁতারকে পেশায় পরিণত করতে হবে
  খুলনায় শিশুকে শ্লীলতাহানির অভিযোগে আটক ১,কুষ্টিয়া থেকে গ্রেফতার
  কেএমপি লবণচরা থানা পুলিশ কর্তৃক ০৮(আট) কেজি গাঁজা সহ ০১(এক) জন মহিলা আসামী গ্রেফতারঃকেএমপি
  কর্তব্যরত অবস্থায় ২০২৫ সালে জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারকে ঈদ শুভেচ্ছা ও উপহার সামগ্রী প্রদান।
  আসন্ন পবিত্র ঈদুল আযহা ২০২৬ উপলক্ষে খুলনার বিভিন্ন পশুর হাট ইজারাদারদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
  রামিসার ডিএনএ রিপোর্ট হস্তান্তর
  কেশবপুরে সাবেক কাউন্সিলর বাবু’র ঈদ সামগ্রী বিতরণ
  বাংলাদেশ ও পাকিস্তান সীমান্তে ‘স্মার্ট বর্ডার’ গড়বে ভারত
  খুলনা রিজিয়ন হাইওয়ে পুলিশ ও কেএমপির “ঈদ প্রস্তুতি ও মতবিনিময় সভা”অনুষ্ঠিতঃ

আসন্ন পবিত্র ঈদুল আযহা ২০২৬ উপলক্ষে খুলনার বিভিন্ন পশুর হাট ইজারাদারদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

[ccfic]

ডেস্ক :

আজ খুলনা জেলা পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে আসন্ন পবিত্র ঈদুল আযহা ২০২৬ উপলক্ষে পশুর হাটের ইজারাদার ও স্থানীয় হাট-বাজারের সভাপতি/ সেক্রেটারি সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সরকারী নির্দেশনা বাস্তবায়নের মাধ্যমে সকল বানিজ্যিক কার্যক্রম, পরিবহন এবং হাট-বাজার পরিচালনার তদারকিতে মাঠে থাকবে খুলনা জেলা পুলিশ।উক্ত সভায় সভাপতিত্ব করেন জনাব মোহাম্মদ তাজুল ইসলাম, বিপিএম-সেবা, পুলিশ সুপার, খুলনা। এসময় পুলিশ সুপার মহোদয় আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা ২০২৬ উপলক্ষে নিরাপদ ও আনন্দময় ঈদ নিশ্চিত করতে উপস্থিত ব্যবসায়ী প্রতিনিধিদের বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।পশুর হাটে শৃঙ্খলা বজায় রাখতে মহাসড়কের ওপর কোনোভাবেই হাট বসানো যাবে না এবং হাটে একমুখী প্রবেশ ও বাহিরের পথ নিশ্চিত করতে হবে। ব্যবসায়ীদের সুরক্ষায় প্রতিটি হাটে জাল নোট শনাক্তকরণ মেশিন রাখা, সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং অতিরিক্ত টোল আদায় বন্ধে হাট কর্তৃপক্ষকে কঠোর নজরদারি করতে হবে। এছাড়া, গবাদি পশু পরিবহনকারী ব্যবসায়ীদের পথে কোথাও হয়রানি বা জোরপূর্বক গাড়ি থামানো যাবে না। খুলনা জেলা পুলিশের লক্ষ্য হলো, ক্রেতা-বিক্রেতা উভয়ের জন্য একটি নিরাপদ ও হয়রানিমুক্ত পরিবেশ নিশ্চিত করা।এসময় আরও উপস্থিত ছিলেনজনাব এস, এম, আল-বেরুনী, অতিরিক্ত পুলিশ সুপার- (প্রশাসন ও অর্থ),জনাব আনিসুজজামান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অপস্);জনাব আবির সিদ্দিকী শুভ্র, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার, (ট্রাফিক); জনাব সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল),জনাব মোঃ আমির হামজা, সহকারি পুলিশ সুপার (ডি-সার্কেল) খুলনা জেলাসহ জেলা পুলিশের সকল থানার অফিসার ইনচার্জ, ও খুলনার বিভিন্ন হাটের ইজারাদার।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT