খুলনা, বাংলাদেশ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম
  ‎ডুমুরিয়ায় ভদ্রানদী খননের মাটি বিক্রি সিন্ডিকেট আবারও সক্রিয়, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন বিদ্ধ জনগণ
  উখিয়ায় ইয়াবাসহ ৪ ভাই-বোন আটক
  দাকোপ উপজেলা নবগঠিত যাত্রা শিল্পী পরিষদের পরিচিতি সভা
  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত
  খুলনায় ১১ দলের বিভাগীয় সমাবেশ আরেকটি ‘অনিবার্য বিপ্লবের’ প্রস্তুতি নিন —–ডা. শফিকুর রহমান
  আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের পাশে সরকার, ডুমুরিয়ায় জিআর চাল ও নগদ অর্থ বিতরণ
  যশোরের কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের জোর দাবী
  কেশবপুর থানা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

মাদারীপুরে চেতনানাশক বিষাক্ত হালুয়াসহ অজ্ঞানপার্টির ৩ সদস্য গ্রেফতার

[ccfic]

মো. সাব্বির আহমেদ,স্টাফ রিপোর্টার মাদারীপুর:

মাদারীপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে চেতনানাশক বিষাক্ত হালুয়া ও তা তৈরির উপকরণসহ আন্তঃজেলা অজ্ঞানপার্টির তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে।শনিবার (২৩ মে) দুপুরে সাংবাদিকদের কাছে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিহা রফিক ভাবনা।পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার ফারিহা রফিক ভাবনার নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল শুক্রবার শহরের নতুন শহর এলাকার হোটেল জাহিদ (আবাসিক)-এ বিশেষ অভিযান চালায়। এ সময় হোটেলের দ্বিতীয় তলার ১৩ নম্বর কক্ষ থেকে চেতনানাশক বিষাক্ত হালুয়া ও তা তৈরির বিভিন্ন উপকরণসহ তিনজনকে আটক করা হয়।গ্রেফতাররা হলেন কালাম হোসেন (৫৪), জাহাঙ্গীর মোল্লা (৪৯) ও জাকির হাওলাদার (৫০)।ডিবি পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা আন্তঃজেলা অজ্ঞানপার্টি বা মলম পার্টির সক্রিয় সদস্য। তারা দেশের বিভিন্ন জেলার হাট-বাজার ও যাত্রীবাহী বাসে যাত্রীদের টার্গেট করতেন। প্রথমে যাত্রীদের সঙ্গে বিভিন্ন শারীরিক সমস্যা ও ব্যক্তিগত বিষয় নিয়ে আলাপ করে সখ্যতা গড়ে তুলতেন। পরে কৌশলে চেতনানাশক মিশ্রিত হালুয়া খাইয়ে অজ্ঞান করে সর্বস্ব লুটে নিতেন।পুলিশ আরও জানায়, আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে গবাদিপশুর হাটে আসা ক্রেতা-বিক্রেতা এবং দূরপাল্লার পরিবহনের যাত্রীদের টার্গেট করার পরিকল্পনা ছিল তাদের। জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা দেশের বিভিন্ন এলাকায় একই কৌশলে একাধিক অপরাধের কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।এ ঘটনায় গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি তাদের সহযোগী পলাতক আরও কয়েকজনকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT