
স্টাফ রিপোর্টার: ডুমুরিয়ায় আদালতের আদেশ অমান্য করে রাতের আঁধারে ঘর তৈরির অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গত মঙ্গলবার দিবাগত গভীর রাতে উপজেলার চুকনগর এলাকায় এ ঘটনা ঘটে।আদালতে দায়ের করা মামলার বিবরণ সূত্রে জানা যায়, উপজেলার নরনিয়া এলাকার আঃ রহিম গাজী ওয়ারেশ সূত্রে প্রাপ্ত চুকনগর মডেল মহিলা কলেজের বিপরীতে এক খন্ড জমি দীর্ঘদিন ভোগদখল করে চাষাবাদ করে আসছে। সম্প্রতি ওই এলাকার মোহাম্মদ আলী সহ তার সাঙ্গপাঙ্গরা জমিটি নিজেদের দাবি করে জোর পূর্বক দখলের চেষ্টা চালায়। উপায়ান্তর না পেয়ে গত ১৮ মে খুলনা সিনিয়র সিভিল জজ আদালতে প্রতিপক্ষ মোহাম্মদ আলী গংদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। মামলাটি শুনানি শেষে বিজ্ঞ আদালত উভয় পক্ষকে স্থিতিবস্থা বজায় এবং থানা পুলিশকে শান্তি শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দেন। কিন্তু আদালতের আদেশ কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে গত মঙ্গলবার রাতে প্রতিপক্ষরা ওই জমিতে গিয়ে ঘেরা বেড়া সহ টিনশেড ঘর নির্মাণ করেছেন। বিষয়টি নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
