খুলনা, বাংলাদেশ | ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২২শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  যশোরের কেশবপুরে পিএফজির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
  মেটারনিটি হসপিটালের ২য় তলার ছাদ ঢালাই উপলক্ষে দোয়া মাহফিল
  শিশু ও নারী নির্যাতনের বিরুদ্ধে কয়রায় বন্ধুসভার মানববন্ধন
  শিশু রামিসা হত্যার প্রতিবাদে খুলনায় ছাত্রশিবিরের বিক্ষোভ সমাবেশ
  সুন্দরবনে কোস্ট গার্ড ও বনদস্যুর গুলিবিনিময়, অপহৃত ২১ জেলেসহ অস্ত্র ও গুলি উদ্ধার
  বাংলাদেশের সীমান্ত নিরাপত্তা নিয়ে ভারতীয় সেনাপ্রধান ও দিনেশ ত্রিবেদীর বৈঠক
  ধর্ষণের শাস্তি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবি জামায়াতের
  ইরান যুদ্ধের কারণে ছেলের বিয়েতে যেতে পারছেন না ট্রাম্প
  স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য রাসুলের (সা.) চরম অবমাননা: জামায়াত
  স্বাধীনতার পর কেশবপুর থানায় প্রথম নারী ওসি”র যোগদান 

৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা-২০২৬ উপলক্ষে আলোচনা সভা

[ccfic]

ডেস্ক:

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সহযোগিতায়,জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধান এবং বিভাগীয় প্রশাসন, খুলনার আয়োজনে অদ্য ২২ মে ২০২৬ খ্রিঃ খুলনায় শুরু হয়েছে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা-২০২৬। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব রকিবুল ইসলাম (বকুল) এমপি, মাননীয় হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ এবং অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (এ্যাডমিন এন্ড ফিন্যান্স ও অতিঃ দায়িত্বে ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মোহাম্মদ রাশিদুল ইসলাম খান বিপিএম-সেবা, পিপিএম (বার)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,জনাব মোঃ আবদুল্লাহ হারুন, বিভাগীয় কমিশনার, খুলনা।অতিরিক্ত পুলিশ কমিশনার মহোদয় বলেন, বিজ্ঞান ও প্রযুক্তি শুধু উন্নয়নের মাধ্যম নয়, বরং আধুনিক রাষ্ট্র পরিচালনা, নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্য ও অর্থনৈতিক অগ্রগতির প্রধান চালিকাশক্তি, বর্তমান বিশ্ব চতুর্থ শিল্প বিপ্লবের যুগে প্রবেশ করেছে, যেখানে AI, রোবোটিক্স ও সাইবার প্রযুক্তি মানুষের জীবন ও রাষ্ট্র ব্যবস্থাকে প্রতিনিয়ত পরিবর্তন করছে।তিনি আরও বলেন, বিজ্ঞান মেলা শুধু আনুষ্ঠানিক আয়োজনই নয়, এটি তরুণদের উদ্ভাবনী চিন্তা, গবেষণা ও বিজ্ঞানমনস্ক সমাজ গঠনের গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। তিনি তরুণ শিক্ষার্থীদের বিজ্ঞানচর্চায় আরও আগ্রহী হয়ে ভবিষ্যতের সুন্দর বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখার আহ্বান জানান! এসময় আরও উপস্থিত ছিলেন,জনাব মিজ্ সিফাত মেহনাজ, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব), খুলনা, জনাব মোঃ রেজাউল হক, পিপিএম, রেঞ্জ ডিআইজি, খুলনা, জনাব মিজ্ হুরে জান্নাত, জেলা প্রশাসক, খুলনা-সহ খুলনাস্থ বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT