খুলনা, বাংলাদেশ | ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম
  ‎ডুমুরিয়ায় ভদ্রানদী খননের মাটি বিক্রি সিন্ডিকেট আবারও সক্রিয়, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন বিদ্ধ জনগণ
  উখিয়ায় ইয়াবাসহ ৪ ভাই-বোন আটক
  দাকোপ উপজেলা নবগঠিত যাত্রা শিল্পী পরিষদের পরিচিতি সভা
  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত
  খুলনায় ১১ দলের বিভাগীয় সমাবেশ আরেকটি ‘অনিবার্য বিপ্লবের’ প্রস্তুতি নিন —–ডা. শফিকুর রহমান
  আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের পাশে সরকার, ডুমুরিয়ায় জিআর চাল ও নগদ অর্থ বিতরণ
  যশোরের কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের জোর দাবী
  কেশবপুর থানা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

মারা গেলেন বরেণ্য অভিনেতা দিলু মজুমদার

[ccfic]

ডেস্ক :

দেশের নাট্যাঙ্গনের পরিচিত মুখ ও ‘আরণ্যক’ নাট্যদলের বরেণ্য অভিনয়শিল্পী দিলু মজুমদার মারা গেছেন। বুধবার (২০ মে) রাত আনুমানিক আটটার দিকে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।পারিবারিক সূত্রে জানা গেছে, রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দিলু মজুমদারকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন।দীর্ঘ অভিনয়জীবনে মঞ্চ ও টেলিভিশন কাজ করেছেন দিলু মজুমদার। লম্বা সময় ধরে জনপ্রিয় নাট্যদল ‘আরণ্যক’-এর সঙ্গে যুক্ত ছিলেন। দলটির একাধিক আলোচিত ও প্রশংসিত প্রযোজনায় তাঁর অভিনয় দর্শকদের মুগ্ধ করেছে। মঞ্চের পাশাপাশি অসংখ্য টেলিভিশন নাটকে অভিনয়ের মাধ্যমে তিনি দর্শকপ্রিয়তা লাভ করেন। তিনি দেশের অভিনয়শিল্পীদের পেশাজীবী সংগঠন ‘অভিনয়শিল্পী সংঘ’-এর একজন সম্মানিত সদস্য ছিলেন।দিলু মজুমদারের আকস্মিক প্রয়াণের খবরে দেশের সাংস্কৃতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সহশিল্পী, নাট্যনির্মাতা ও সংস্কৃতিকর্মীরা সামাজিক মাধ্যমে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছেন।এক শোকবার্তায় অভিনয়শিল্পী সংঘের পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT