খুলনা, বাংলাদেশ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  সরকারি আদেশে অপসারিত হলো ১০ নং গড়ইখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম কেরু
  শেখ রাশেল স্মৃতি সংসদ, ঈদগড় ইউনিয়নে ১২ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন
  দেশ জুড়ে একটি মহল অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চালাচ্ছে : এমপি লবি
  কেশবপুরে ককটেল বোমা বিস্ফোরণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
  খুলনা জেলার শ্রেষ্ঠ নির্বাচিত হলেন পাইকগাছা থানার এ এস আই নিঃ হারুন অর রশিদ পাইকগাছা থানা ওয়ারেন্ট তামিল শ্রেষ্ঠ অফিসার
  পোকখালী ইউনিয়ন বিএনপির ১০১ সদস্যে বিশিষ্ট কমিটি অনুমোদন, অসন্তোষ
  ঈদগাঁওতে এবার প্রকাশ্যে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ
  পাইকগাছায় জাল টাকাসহ দুই নারী আটক
  পোকখালীর ফুলেশ্বরী নদীর তীরঘেঁষা সড়কটি বেহাল দশা, দেখার কেউ নেই
  খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পাইকগাছা থানার শেখ আওয়াল কবির

টাকার অভাবে চিকিৎসা করতে পারছেনা ৮ সন্তানের জনক হতদরিদ্র আব্দুল খালেদ শিপন

[ccfic]

বিশ্বনাথ প্রতিনিধি আফজাল মিয়া:

সিলেটবিশ্বনাথের মো. আব্দুল খালেদ শিপন যার বয়স ৪৫। মা. স্ত্রী, ৬ কন্যা ও ২ পুত্র নিয়ে তাঁর সংসার। পেশায় তিনি একজন টমটম চালক। আর তিনি এই পরিবারের একমাত্র উপার্জনশীল ব্যক্তি। তাঁর একার রোজগারে কোনমতে পরিবারটি চলছিল। কিন্তু গত ৪ মাস ধরে একটি জটিল রোগে আক্রান্ত হওয়ায় তিনি এখন নিজের চিকিৎসা তো দূরের কথা, ঠিক মত অবুঝ শিশুদের মুখে সামান্য অন্ন তুলে দেওয়া এক কঠিন কাজে পরিণত হয়েছে। ক্ষুধার্ত শিশুদের বুক ফাটা কান্না আর আহাজারী দেখে চোঁখের জল ফেলা ছাড়া শিপনের তখন আর কিছুই করার নেই। ভিটে ছাড়া সহায় সম্বলহীন শিপনের সামনে কেবল অন্ধকার। অথচ নিয়মিত চিকিৎসা পেলে, আব্দুল খালেদ শিপন আবার পরিপূর্ণ সুস্থ হয়ে উঠতে পারেন। এরজন্য এই অসহায় মানুষের সহায়তায় সমাজের বিত্তবানরা এগিয়ে আসলে সুস্থ হয়ে উঠবে একজন শিপন। আর একজন শিপন সুস্থ হলে আরো ১০ জন মানুষ বেঁচে থাকার অবলম্বন পাবে। পরিবারের জন্য প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করা সম্ভব। আপনারা সরাসরি তার সাথে যোগাযোগ করে কিংবা আব্দুল খালেদ শিপনের নিজস্ব বিকাশ নম্বরে ০১৭১৯-৩৩৪৫৯৭ অর্থ দিয়ে সহযোগিতা করতে পারেন। সবার সহযোগিতায় আব্দুল খালেদ শিপন আবারো সুস্থ হয়ে উঠুক। একজন শিপন সুস্থ হলে তার পরিবারের আরো ১০ জন মানুষ বেঁচে থাকার অবলম্বন পাবে। মানবিক এই আবেদনে সবাই এই পরিবারের অবুঝ শিশুদের ভবিষ্যতের কথা ভেবে সবাই এগিয়ে আসবেন, এই প্রত্যাশা আমাদের।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT