খুলনা, বাংলাদেশ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  সরকারি আদেশে অপসারিত হলো ১০ নং গড়ইখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম কেরু
  শেখ রাশেল স্মৃতি সংসদ, ঈদগড় ইউনিয়নে ১২ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন
  দেশ জুড়ে একটি মহল অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চালাচ্ছে : এমপি লবি
  কেশবপুরে ককটেল বোমা বিস্ফোরণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
  খুলনা জেলার শ্রেষ্ঠ নির্বাচিত হলেন পাইকগাছা থানার এ এস আই নিঃ হারুন অর রশিদ পাইকগাছা থানা ওয়ারেন্ট তামিল শ্রেষ্ঠ অফিসার
  পোকখালী ইউনিয়ন বিএনপির ১০১ সদস্যে বিশিষ্ট কমিটি অনুমোদন, অসন্তোষ
  ঈদগাঁওতে এবার প্রকাশ্যে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ
  পাইকগাছায় জাল টাকাসহ দুই নারী আটক
  পোকখালীর ফুলেশ্বরী নদীর তীরঘেঁষা সড়কটি বেহাল দশা, দেখার কেউ নেই
  খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পাইকগাছা থানার শেখ আওয়াল কবির

“স্বাধীনতাবিরোধীরা একাত্তরের বিরুদ্ধে চব্বিশকে দাঁড় করিয়েছে” মোহাম্মদ আলী আরাফাত

[ccfic]

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য এবং সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেছেন,“স্বাধীনতাবিরোধীরা একাত্তরের বিরুদ্ধে চব্বিশকে দাঁড় করিয়েছে”—এটি একটি শিশুতোষ কথা। চব্বিশ সবসময়ই একাত্তরের বিরুদ্ধেই ছিল, যদিও অনেক বাচ্চা-পোলাপান না বুঝেই সেই ফাঁদে পড়েছিল। বাস্তবতা হলো, চব্বিশ ঘটানোই হয়েছিল একাত্তরের বিরুদ্ধে।যারা দেশ স্বাধীন করে, তারা দেশের স্বার্থ কারও কাছে বিক্রি করে না। দেশের স্বার্থের প্রশ্নে শেখ হাসিনার আপোষহীন অনমনীয়তাই ছিল চব্বিশ ঘটানোর মূল কারণ।খবর আইবিএননিউজ ।চব্বিশের ষড়যন্ত্রের মূল অনুঘটক ছিল সাম্রাজ্যবাদীরা, যারা শেখ হাসিনাকে তাদের অনুগত করতে পারেনি। চব্বিশের এই ষড়যন্ত্রে সাম্রাজ্যবাদীদের সহায়ক শক্তি ছিল মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তি। কাজেই চব্বিশ ছিল প্রকৃতপক্ষে স্বাধীনতাবিরোধীদের আপাত “বিজয়” এবং একাত্তরের “পরাজয়”। পরাজয়কে বিজয়ের বিরুদ্ধে দাঁড় করানোর প্রয়োজন হয় না; এটি স্বতঃস্ফূর্তভাবেই দাঁড়িয়ে থাকে।একটু বুদ্ধি থাকলে এই বিষয়টি না বোঝার কোনো কারণ নেই।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT