খুলনা, বাংলাদেশ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম
  ‎ডুমুরিয়ায় ভদ্রানদী খননের মাটি বিক্রি সিন্ডিকেট আবারও সক্রিয়, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন বিদ্ধ জনগণ
  উখিয়ায় ইয়াবাসহ ৪ ভাই-বোন আটক
  দাকোপ উপজেলা নবগঠিত যাত্রা শিল্পী পরিষদের পরিচিতি সভা
  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত
  খুলনায় ১১ দলের বিভাগীয় সমাবেশ আরেকটি ‘অনিবার্য বিপ্লবের’ প্রস্তুতি নিন —–ডা. শফিকুর রহমান
  আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের পাশে সরকার, ডুমুরিয়ায় জিআর চাল ও নগদ অর্থ বিতরণ
  যশোরের কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের জোর দাবী
  কেশবপুর থানা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

বঙ্গবন্ধু পরিষদ নিউইয়র্ক চ্যাপ্টারের সভাপতি সাখাওয়াত আলী ও সাধারণ সম্পাদক সুব্রত তালুকদার নির্বাচিত

[ccfic]

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ

যুক্তরাষ্ট্রে বঙ্গবন্ধুর আদর্শ প্রতিষ্ঠায় শক্তিশালী সংগঠন গড়ে তোলার ঘোষণা দিলেন ড. নুরান নবী ।নিউইয়র্কে কুইন্সের লং আইল্যান্ড সিটিতে গত শনিবার ১৫ মে ২০২৬,অনুষ্ঠিত বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলার উদ্বোধন করা হয় । এদিন বিকাল ৬টায় বই মেলার উদ্বোধন করার করা হলেও দেড় ঘণ্টা পর বিকাল সাড়ে ৭টায় বই মেলার উদ্বোধন করেন আমেরিকান কবি ও লেখক ক‍্যরলীন রাইট ।বাংলাদেশ এবং আমেরিকান জাতীয় সংগীত পরিবেশন এর মাধ্যমে বই মেলার উদ্বোধন করা হয় ।নিউইয়র্কের প্রশংসনীয় ও ব‍্যাপক আলোচিত সাংস্কৃতিক সংগঠন বাংলাদেশ ইনষ্টিটিউড অব পারফরম্যান্সিনক আর্ট(বিপা)সহ অন‍্যনা সংগঠনের উদ্যোগে উদ্বোধনী অনুষ্ঠান এর সূচনা করা হয় । বইমেলার উদ্বোধনী সংগীত এর পর একাওরের প্রহরী ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ২য আন্তর্জাতিক বইমেলার সাধারণ সম্পাদক শিকৃতী বড়ুয়ার উপস্থাপনায় আমন্ত্রন জানানো হয় সংগঠন ও বঙ্গবন্ধু পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এবং একুশে পদক প্রাপ্ত বিশিষ্ট লেখক বিজ্ঞানী ড.নুরান নবীকে মঞ্চে আহ্বান করেন ।এরপর আমেরিকান করি ও লেখক ক‍্যারলীন রাইটেকে,বইমেলায় যারা অর্থ দিয়েছেন তাদের,বইমের বিশেষ অতিথি সাবেক পররাষ্ট্র মন্ত্রী,জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত এবং সাবেক সংসদ সদস্য অধ্যাপক ড.একে আবদুল মোমেন।এবং বিভিন্ন অতিথিবৃন্দকে মন্ত্রে আহবান করেন উপস্থাপক ।যা ছিল দৃষ্টিকটু ।সাবেক সংসদ সদস্য,ঢাকা জাতীয় প্রেস ক্লাব এর সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক ফরিদা ইয়াসমীনকে অনেক পরে আমন্ত্রণ জানানো হয় ।এবং ড.মহসীন আলী একজন বীর মুক্তিযোদ্ধা,হিউম‍্যনা রাইটস ওয়াচ এর সভাপতি,যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম উপদেষ্টা এবং বাংলা ও ইংরেজি ভাষায় বহু গুরুত্বপূর্ণ গ্রন্থ এর অথর তাঁকেও আমন্ত্রণ জানানোহয় অনেক পরে ।বইমেলায় উপস্থিত ছিলেন ফৈজি রাষ্ট্রপতি জিয়াউর রহমান কর্তৃক অবৈধ ভাবে চাকুরী হারানো বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টন (অবঃ)আবু বকর ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এবং বঙ্গবন্ধু পরিষদের অন‍্যতম উপদেষ্টা সিনিয়র সাংবাদিক ও লায়ন হাকিকুল ইসলাম খোকনসহ আরো বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।তাদের নাম উল্লেখ করেনি উপস্থাপক । সংগঠনের সাধারণ সম্পাদক ও বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানের উপস্থাপককে দেখা গেছে তার চেহারা মলিন ও প্রতিহিংসার ছাপ ।বইমেলায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের বিবদমান দুইপক্ষের মাঝে কাউকেই উপস্থিত হতে দেখা যাইনি ।বইমেলায় উপস্থিত অনেকেই এনওয়াইবিডি নিউজের কাছে অভিযোগ করেছেন বইমেলার অনেক অনিয়মের কথা ।সংগঠনের সাধারণ সম্পাদক শিকৃতী বড়ুয়া এবং আরো দুই জনের বিরুদ্ধে ।সংগঠনের সভাপতি ড.নূরান নবী অনেক চেষ্টা করেছেন বইমেলাকে সফল করার জন‍্য ।যা ছিল খুবই প্রশংসনীয় ।এজন‍্য বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলায় ২য় দিন গত শনিবার ,১৬ মে ২০২৬,আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে বঙ্গবন্ধু পরিষদ নিউইয়র্ক চ্যাপ্টারের নতুন কমিটির সভাপতি,সিনিয়র সহ-সভাপতি ও সাধারণ সম্পাদক এর নাম । বিশিষ্ট বিজ্ঞানী, একুশে পদকপ্রাপ্ত লেখক, মহান মুক্তিযুদ্ধের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা ডক্টর নুরান নবী এই কমিটি ঘোষণা করেন।খবর আইবিএননিউজ ।ঘোষিত কমিটিতে সিলেট এমসি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সাবেক জিএস ,যুক্তরাষ্ট্র ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও প্রবাসী কমিউনিটির সুপরিচিত সংগঠক সাখাওয়াত আলীকে সভাপতি এবং সাবেক নন্দিত ছাত্রনেতা ও সমাজকর্মী সুব্রত তালুকদারকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে। এছাড়া বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব সিরাজ উদ্দিন আহমেদ সোহাগকে সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব প্রদান করা হয়।কমিটি ঘোষণাকালে ডক্টর নুরান নবী বলেন, “বঙ্গবন্ধুর আদর্শ, মুক্তিযুদ্ধের চেতনা এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয়ে বঙ্গবন্ধু পরিষদ নিউইয়র্ক চ্যাপ্টার কাজ করবে। সাবেক দুই ছাত্রলীগ নেতার কাঁধে আজ যে দায়িত্ব অর্পিত হয়েছে, তা শুধু একটি সংগঠনের নেতৃত্ব নয়— এটি বঙ্গবন্ধুর আদর্শকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার একটি ঐতিহাসিক দায়িত্ব।”তিনি আরও বলেন, “নিউইয়র্ক তথা যুক্তরাষ্ট্রের মাটিতে বঙ্গবন্ধু পরিষদকে সবচেয়ে শক্তিশালী, সুসংগঠিত ও কার্যকর সংগঠনে পরিণত করা হবে। মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তিকে ঐক্যবদ্ধ করে প্রবাসে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে এই সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”এসময় নবগঠিত নেতৃবৃন্দ সংগঠনের কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন এবং আগামী তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করার ঘোষনা প্রদান করা হয়।বইমেলায় উপস্থিত প্রবাসী রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের নেতৃবৃন্দ নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন ।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT