খুলনা, বাংলাদেশ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম
  ‎ডুমুরিয়ায় ভদ্রানদী খননের মাটি বিক্রি সিন্ডিকেট আবারও সক্রিয়, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন বিদ্ধ জনগণ
  উখিয়ায় ইয়াবাসহ ৪ ভাই-বোন আটক
  দাকোপ উপজেলা নবগঠিত যাত্রা শিল্পী পরিষদের পরিচিতি সভা
  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত
  খুলনায় ১১ দলের বিভাগীয় সমাবেশ আরেকটি ‘অনিবার্য বিপ্লবের’ প্রস্তুতি নিন —–ডা. শফিকুর রহমান
  আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের পাশে সরকার, ডুমুরিয়ায় জিআর চাল ও নগদ অর্থ বিতরণ
  যশোরের কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের জোর দাবী
  কেশবপুর থানা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

সাংবাদিক শেখ মোঃ আব্দুল হামিদ, ওয়ার্ল্ড মিডিয়া প্রেসক্লাব ঢাকা

[ccfic]

জাতীয় বিশেষ প্রতিবেদন

সাংবাদিকতা জাতির উন্নয়নের শক্তিশালী চালিকা শক্তি—এস এম নজরুল ইসলামের জাতীয় বার্তাবাংলাদেশসহ বিশ্বের প্রতিটি প্রান্তে কর্মরত সাংবাদিক ভাই ও বোনদের প্রতি গভীর শ্রদ্ধা, ভালোবাসা ও আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন এস এম নজরুল ইসলাম। তিনি বলেন, সাংবাদিকতা শুধু একটি পেশা নয়, এটি জাতি গঠনের এক গুরুত্বপূর্ণ দায়িত্বশীল ক্ষেত্র, যেখানে সত্য, ন্যায় ও মানবতার পক্ষে কাজ করে একটি দেশের ভবিষ্যৎ পরিবর্তন করা সম্ভব।তিনি আরও বলেন, “আল্লাহ মহান। তাঁর অসীম রহমতে সাংবাদিক সমাজ আজ সমাজের অন্ধকার দূর করে আলোর পথে জাতিকে এগিয়ে নিচ্ছে। আপনারা যে পেশায় নিয়োজিত আছেন, তা এদেশের ভাগ্য পরিবর্তনের একটি উচ্চ, সম্মানজনক এবং পরিবর্তনশীল ক্ষেত্র।”এস এম নজরুল ইসলাম তার বার্তায় সাংবাদিক সমাজের ঐক্য, সততা ও নৈতিকতার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, একটি দেশের গণতন্ত্র ও উন্নয়নের ভিত্তি শক্তিশালী করতে হলে স্বাধীন, নির্ভীক ও ঐক্যবদ্ধ সাংবাদিকতা অপরিহার্য। সাংবাদিকরা সমাজের প্রতিটি স্তরের অনিয়ম, দুর্নীতি ও অন্যায় তুলে ধরে জাতিকে সঠিক দিকনির্দেশনা দেন।তিনি আরও উল্লেখ করেন, সাংবাদিকদের মধ্যে পারস্পরিক ভালোবাসা, সম্মান ও ভ্রাতৃত্ব বজায় থাকলে একটি শক্তিশালী গণমাধ্যম সমাজ গড়ে উঠবে, যা দেশের উন্নয়ন ও অগ্রগতিতে আরও কার্যকর ভূমিকা রাখবে।তিনি দেশ-বিদেশে কর্মরত সকল সাংবাদিকদের প্রতি আহ্বান জানান—নিজ নিজ অবস্থান থেকে সত্য ও ন্যায়ের পক্ষে কাজ করে যেতে এবং জাতীয় উন্নয়নের অংশীদার হতে।শেষে তিনি বলেন, “সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধ থাকলে কোনো শক্তিই সত্যকে দমিয়ে রাখতে পারবে না। সত্যের জয় অবশ্যম্ভাবী।”

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT