খুলনা, বাংলাদেশ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  সরকারি আদেশে অপসারিত হলো ১০ নং গড়ইখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম কেরু
  শেখ রাশেল স্মৃতি সংসদ, ঈদগড় ইউনিয়নে ১২ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন
  দেশ জুড়ে একটি মহল অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চালাচ্ছে : এমপি লবি
  কেশবপুরে ককটেল বোমা বিস্ফোরণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
  খুলনা জেলার শ্রেষ্ঠ নির্বাচিত হলেন পাইকগাছা থানার এ এস আই নিঃ হারুন অর রশিদ পাইকগাছা থানা ওয়ারেন্ট তামিল শ্রেষ্ঠ অফিসার
  পোকখালী ইউনিয়ন বিএনপির ১০১ সদস্যে বিশিষ্ট কমিটি অনুমোদন, অসন্তোষ
  ঈদগাঁওতে এবার প্রকাশ্যে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ
  পাইকগাছায় জাল টাকাসহ দুই নারী আটক
  পোকখালীর ফুলেশ্বরী নদীর তীরঘেঁষা সড়কটি বেহাল দশা, দেখার কেউ নেই
  খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পাইকগাছা থানার শেখ আওয়াল কবির

কেশবপুরে তিন দিনব্যাপী “ভূমিসেবা মেলার প্রথমদিনের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে

[ccfic]

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি:

“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনাঃ সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কেশবপুরে তিন দিনব্যাপী উপজেলা “ভূমিসেবা মেলা–২০২৬” প্রথম দিনে শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।ভূমি মন্ত্রনালয়ের সহযোগিতায়, কেশবপুর উপজেলা ভূমি অফিসের আয়োজনে ওই ভূমিমেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন। সকালে ভূমিসেবা মেলা-২০২৬ উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়।মঙ্গলবার (১৯ মে-২৬) সকালে সহকারী কমিশনার (ভূমি) কাজী মোঃ মেশকাতুর ইসলাম-এর সভাপতিত্বে এবং কেশবপুর ভূমি অফিসের সার্টিফিকেট এ্যাসিস্ট্যন্ট মোঃ হাদিউজ্জামান-এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, কেশবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম, পৌর জামায়াতের আমির অধ্যাপক জাকির হোসেন, কেশবপুর থানার অফিসার তদন্ত শহিদুল ইসলাম প্রমুখ।আরও বক্তব্য রাখেন, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ উজ্জ জামান খান, সাংবাদিক ওয়াজেদ খান ডব্লিউ, সাংবাদিক এম,এ রহমান ও ভূমি সেবাদানকারী অবসরপ্রাপ্ত বিআরডিবি’র অফিস সহকারী মুজিবর রহমান। অনুষ্ঠানে ভূমি সেবা গ্রহনকারী ও বিভিন্ন প্রিণ্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে তেজগাঁও ভূমি ভবন থেকে ভূমি সেবা ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান মন্ত্রী’র বক্তব্য সরাসরি সম্প্রচার দেখানো হয়। ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে ভূমিসেবা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং নাগরিকদের সহজ, দ্রুত ও ডিজিটাল ভূমিসেবা প্রদান নিশ্চিতকরণের লক্ষ্যে মেলায় নিম্নোক্ত সেবাসমূহ প্রদান করা হয়- ই-নামজারি (মিউটেশন) আবেদন গ্রহণ, শুনানি গ্রহণ ও নামজারি আদেশ প্রদান, অনলাইনে ভূমি উন্নয়ন কর (Land Development Tax) আদায় ও হোল্ডিং এন্ট্রি/আপডেট সংক্রান্ত সেবা প্রদান, খতিয়ানের (Record of Rights) সার্টিফাইড কপি প্রাপ্তির আবেদন গ্রহণ ও প্রদান, মৌজা ম্যাপ/নকশার কপি প্রাপ্তির আবেদন গ্রহণ, বিভিন্ন ভূমি সংক্রান্ত অভিযোগ গ্রহণ, শুনানি গ্রহণ ও নিষ্পত্তি, ডিজিটাল ভূমিসেবা (land.gov.bd) ব্যবহারে নাগরিকদের সহায়তা ও তথ্য প্রদান করা হয়। কেশবপুর উপজেলার ভূমি সেবাপ্রত্যাশীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মেলাকে সফলতা বয়ে নিয়ে আসে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT