খুলনা, বাংলাদেশ | ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম
  ‎ডুমুরিয়ায় ভদ্রানদী খননের মাটি বিক্রি সিন্ডিকেট আবারও সক্রিয়, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন বিদ্ধ জনগণ
  উখিয়ায় ইয়াবাসহ ৪ ভাই-বোন আটক
  দাকোপ উপজেলা নবগঠিত যাত্রা শিল্পী পরিষদের পরিচিতি সভা
  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত
  খুলনায় ১১ দলের বিভাগীয় সমাবেশ আরেকটি ‘অনিবার্য বিপ্লবের’ প্রস্তুতি নিন —–ডা. শফিকুর রহমান
  আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের পাশে সরকার, ডুমুরিয়ায় জিআর চাল ও নগদ অর্থ বিতরণ
  যশোরের কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের জোর দাবী
  কেশবপুর থানা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

মাদারীপুরে শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা

[ccfic]

সাব্বির আহমেদ,স্টাফ রিপোর্টার মাদারীপুর:

“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাদারীপুরে শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা-২০২৬। মঙ্গলবার(১৯ মে) সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন করা হয়।উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সারা দেশের সঙ্গে একযোগে মেলার উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান, এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদারীপুর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ মর্জিনা আক্তার। পরে উপস্থিত অতিথিরা ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য মোঃ জাহান্দার আলী মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক আল নোমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিগার সুলতানা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিহা রফিক ভাবনা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।বক্তারা বলেন, ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে ভূমি সেবা সহজ, দ্রুত ও স্বচ্ছ করতে সরকার কাজ করছে। সাধারণ মানুষ যাতে কোনো ধরনের হয়রানি ছাড়াই সেবা পেতে পারেন, সে লক্ষ্যেই ভূমি ব্যবস্থাপনাকে অটোমেশনের আওতায় আনা হয়েছে।উদ্বোধনের আগে সংসদ সদস্য মোঃ জাহান্দার আলী মিয়া ও জেলা প্রশাসক মিজ্ মর্জিনা আক্তারের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। পরে অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং সেবাগ্রহীতাদের সঙ্গে কথা বলেন।তিন দিনব্যাপী এ মেলায় অনলাইন ভূমি উন্নয়ন কর প্রদান, ই-নামজারি আবেদন, স্মার্ট খতিয়ান সংগ্রহ, ভূমি অধিগ্রহণ সংক্রান্ত সেবা এবং ভূমি বিষয়ক হেল্পলাইন ১৬১২২ সম্পর্কে তথ্য ও সহায়তা প্রদান করা হচ্ছে। পাশাপাশি নাগরিকদের বিভিন্ন প্রশ্নের তাৎক্ষণিক সমাধানও দেওয়া হচ্ছে।এদিকে একই দিনে মাদারীপুরের কালকিনি উপজেলাতেও ভূমি সেবা মেলার উদ্বোধন করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ-উল-আরেফীনের সভাপতিত্বে উপজেলা ভূমি অফিসের আয়োজনে সকালে জনসচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা শেষে মেলার কার্যক্রম শুরু হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালকিনি থানার ওসি মো. জহিরুল আলম, উপজেলা সাব-রেজিস্ট্রার মো. আহসানুল হাবিব, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশ্রাফুজ্জামানসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।১৯ মে থেকে ২১ মে পর্যন্ত প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত এ মেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT