খুলনা, বাংলাদেশ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম
  ‎ডুমুরিয়ায় ভদ্রানদী খননের মাটি বিক্রি সিন্ডিকেট আবারও সক্রিয়, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন বিদ্ধ জনগণ
  উখিয়ায় ইয়াবাসহ ৪ ভাই-বোন আটক
  দাকোপ উপজেলা নবগঠিত যাত্রা শিল্পী পরিষদের পরিচিতি সভা
  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত
  খুলনায় ১১ দলের বিভাগীয় সমাবেশ আরেকটি ‘অনিবার্য বিপ্লবের’ প্রস্তুতি নিন —–ডা. শফিকুর রহমান
  আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের পাশে সরকার, ডুমুরিয়ায় জিআর চাল ও নগদ অর্থ বিতরণ
  যশোরের কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের জোর দাবী
  কেশবপুর থানা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

‘ভারতের মানচিত্র বদলে যাবে’ পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর হুঁশিয়ারি

[ccfic]

ডেস্ক :

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা বাড়িয়ে ভারতকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন খাজা আসিফ।পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, ভবিষ্যতে ভারত যদি পাকিস্তানের বিরুদ্ধে কোনো দুঃসাহসিক পদক্ষেপ নেয়, তাহলে দিল্লির মানচিত্র ও ভূগোল বদলে যেতে পারে এবং ভারত ইতিহাসের অংশে পরিণত হওয়ার ঝুঁকিতে পড়বে।ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর সাম্প্রতিক মন্তব্যের প্রতিক্রিয়ায় পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের ‘ক্যাপিটাল টক’ অনুষ্ঠানে এসব মন্তব্য করেন খাজা আসিফ।তিনি দাবি করেন, গত ২২ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত চলা ১৯ দিনের সামরিক সংঘাতে ভারত পরাজয়ের মুখে পড়ে। তার ভাষ্য অনুযায়ী, সেই ক্ষতি পুষিয়ে নিতে ভারতের সেনাপ্রধান এখন হারানো মর্যাদা পুনরুদ্ধারের চেষ্টা করছেন।পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, ভারতের সামরিক অভিযানের জবাবে পাকিস্তান ‘অপারেশন বুনইয়ান-উম-মারসুস’ নামে বড় ধরনের পাল্টা অভিযান চালায়। পাকিস্তানের দাবি, ওই অভিযানে ভারতের একাধিক সামরিক স্থাপনায় হামলার পাশাপাশি আটটি যুদ্ধবিমান— যার মধ্যে রাফালও ছিল— এবং বেশ কয়েকটি ড্রোন ভূপাতিত করা হয়েছে। তবে এসব দাবির স্বাধীন বা আন্তর্জাতিক যাচাই এখনো প্রকাশ্যে আসেনি।প্রায় ৮৭ ঘণ্টার সংঘাতের পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ১০ মে দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয় বলে জানান তিনি।খাজা আসিফ আরও বলেন, সাম্প্রতিক সংঘাতের কারণে আন্তর্জাতিক অঙ্গনে ভারত এখন “বিব্রতকর অবস্থার” মুখোমুখি। বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কার সঙ্গে ভারতের আগের প্রভাবশালী সম্পর্কও দুর্বল হয়েছে বলে মন্তব্য করেন তিনি। একইসঙ্গে পাকিস্তান এই অঞ্চলে “সম্মানজনক অবস্থান” তৈরি করেছে বলেও দাবি করেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী।অনুষ্ঠানে ভারত-ইসরাইল সম্পর্ক নিয়েও কথা বলেন খাজা আসিফ। তার মতে, এই অঞ্চলে ভারতের চেয়ে শক্তিশালী কোনো রাষ্ট্রের উত্থান ইসরাইল চায় না এবং দুই দেশের কৌশলগত লক্ষ্য ও স্বার্থের মধ্যে মিল থাকতে পারে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT