খুলনা, বাংলাদেশ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  বিসিবির নতুন কাউন্সিলর চৌধুরী শফিকুল ইসলাম
  বিভিন্ন মামলায় অভিযুক্ত ২৮২ সাংবাদিকের তালিকা হস্তান্তর
  প্রধানমন্ত্রীর সঙ্গে কাতারের শ্রমমন্ত্রীর সাক্ষাৎ
  আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে রাস্তায় কোন কোরবানির হাট বসানো যাবে না
  ফুলতলায় এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত, বখাটে আটক
  কুয়েট ক্যাম্পাসের পুকুরে ডুবে এক শিক্ষার্থীর মৃত্যু
  রঙমহল ফর ইয়ুথ’ সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সভা
  ‎ডুমুরিয়ায় হরিণের মাংস সহ দু’জনকে আটক করে বড় অংকের উৎকোচ নিয়ে ছেড়ে দেয়ার অভিযোগে দু’পুলিশ কনস্টেবল ক্লোজড
  তেরখাদার কৃতি সন্তান চৌধুরী তরিকুল ইসলামের বর্ণাঢ্য পুলিশ জীবন শেষে সম্মানজনক বিদায়
  নওগাঁ জেলার পোরশা উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩ জন।

বিসিবির নতুন কাউন্সিলর চৌধুরী শফিকুল ইসলাম

[ccfic]

নিজস্ব প্রতিবেদক:  বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনকে সামনে রেখে খুলনা বিভাগীয় ক্রীড়া সংস্থার প্রতিনিধি হিসেবে কাউন্সিলর মনোনীত হয়েছেন মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক চৌধুরী শফিকুল ইসলাম।তিনি সরকারি এম এম সিটি কলেজের সাবেক ভিপি, খুলনা জেলা ক্রীড়া সংস্থার সাবেক সদস্য, খুলনা মোহামেডান ক্লাবের সদস্য এবং কমল স্পোর্টিং ক্লাবের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। রবিবার (১৭ মে) রাতে তিনি নিজেই কাউন্সিলর মনোনীত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।বিসিবি ঢাকার স্মারক নং-বিসিবি/নির্বাচন-২৬/২০২৬/ক্যাটাগরি-১/৩৯৪ (৫) এর প্রেক্ষিতে সাধারণ পরিষদের ও কাউন্সিলরদের এই চূড়ান্ত তালিকা প্রণয়ন করা হয়।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক অনুমোদিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ২০২৪ সালের সংশোধিত গঠনতন্ত্রের ৯.১ (ক) এবং (খ) ধারা অনুযায়ী এই চূড়ান্ত তালিকা প্রস্তুত করা হয়েছে। এই নিয়ম ও আইনি প্রক্রিয়ার আলোকেই খুলনা বিভাগীয় ক্রীড়া সংস্থার পক্ষ থেকে তাকে বিসিবির কাউন্সিলর করা হয়েছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT