
নিজস্ব প্রতিবেদক: খুলনা জেলা প্রশাসক হুরে জান্নাত বলেছেন, আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে রাস্তার ওপর কোন কোরবানির হাট বসানো যাবে না। হাটে আসা যানবাহন দ্বারা জটলা সৃষ্টি না হয়, সে দিকে লক্ষ্য রাখতে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নিদের্শনা দেন তিনি। জেলা প্রশাসক স্বাস্থ্য বিভাগকে পর্যাপ্ত জলাতঙ্ক ও হামের টিকা মজুদ রাখতে বলেন। তিনি আরও বলেন, নদী পুনঃখনন ও খাল খননকে অগ্রাধিকার দিয়ে কাজ করতে হবে। খাল খননের অগ্রগতি রিপোর্ট প্রদানের ক্ষেত্রে চাতুর্যের আশ্রয় নেওয়া যাবে না।গতকাল রোববার খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মে মাসের সভায় সভাপতির বক্তৃতায় একথা বলেন।
