খুলনা, বাংলাদেশ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  প্রধানমন্ত্রীর সঙ্গে কাতারের শ্রমমন্ত্রীর সাক্ষাৎ
  আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে রাস্তায় কোন কোরবানির হাট বসানো যাবে না
  ফুলতলায় এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত, বখাটে আটক
  কুয়েট ক্যাম্পাসের পুকুরে ডুবে এক শিক্ষার্থীর মৃত্যু
  রঙমহল ফর ইয়ুথ’ সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সভা
  ‎ডুমুরিয়ায় হরিণের মাংস সহ দু’জনকে আটক করে বড় অংকের উৎকোচ নিয়ে ছেড়ে দেয়ার অভিযোগে দু’পুলিশ কনস্টেবল ক্লোজড
  তেরখাদার কৃতি সন্তান চৌধুরী তরিকুল ইসলামের বর্ণাঢ্য পুলিশ জীবন শেষে সম্মানজনক বিদায়
  নওগাঁ জেলার পোরশা উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩ জন।
  খুলনায় দুর্বৃত্তের উপুর্যুপরি গুলিতে যুবক গুলিবিদ্ধ
  ‎ডুমুরিয়ায় সঙ্গীতগুরু প্রয়াত রবীন মল্লিকের দ্বিতীয় স্মরণ সভা

ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের পুরস্কার প্রদান করলেন, মাননীয় পুলিশ কমিশনার

[ccfic]

নিজস্ব প্রতিবেদক: অদ্য ১৭ মে ২০২৬ তারিখ বেলা ১১.৩০ ঘটিকায় কেএমপি হেডকোয়র্টার্সের সম্মেলন কক্ষে ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা মহোদয়! সভায় সম্মানিত কমিশনার ট্রাফিক বিভাগে কর্মরত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বলেন, বাংলাদেশ পুলিশের সবচেয়ে দৃশ্যমান অংশ হচ্ছে ট্রাফিক পুলিশ, কারণ তাদের প্রতিটি কার্যক্রম, জনগণ সরাসরি প্রত্যক্ষ ও মূল্যায়ন করে থাকেন আর এজন্যই ট্রাফিক বিভাগের প্রতিটি সদস্যকে সর্বদা সততা, দক্ষতা, নিষ্ঠা এবং ধৈর্যের সাথে দায়িত্ব পালন করার নির্দেশনা প্রদান করেন। তিনি আরো বলেন, কোনো রিকশাচালক, ড্রাইভার বা সাধারণ মানুষের সঙ্গে কখনো খারাপ আচরণ করা যাবে না বরং তাদের সহিত সততা, মানবিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান! অতঃপর গত এক মাসে প্রশংসনীয় কর্মদক্ষতার জন্য ২০ জন কনস্টেবল, ০৫ জন এটিএসআই এবং ৫ জন সার্জেন্ট/টিএসআইকে আর্থিক পুরস্কারে ভূষিত করা হয়। তিনি আরোও জানান, ভালো কাজের স্বীকৃতি ও পুরস্কার প্রদান কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে, যা সকল পুলিশ সদস্যদের দায়িত্ব পালনে আরও উৎসাহ ও প্রেরণা জোগাবে। এসময় কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (এ্যাডমিন এন্ড ফিন্যান্স ও অতিঃ দায়িত্বে ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মোহাম্মদ রাশিদুল ইসলাম খান বিপিএম-সেবা, পিপিএম (বার); অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড প্রটোকল) জনাব মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, পিপিএম-সেবা; ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব শফিকুল ইসলাম-সহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT