খুলনা, বাংলাদেশ | ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ‎ডুমুরিয়ায় তিন বিলের পানি নিষ্কাশনে স্লুইস গেটের পলি অপসারণ স্বেচ্ছাশ্রমে
  কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত তরুণীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার
  মাদকমুক্ত সমাজ গঠনে তরুণদের হাতে ফুটবল বিতরণ করলেন যুবনেতা শেখ হুমায়ূন কবির
  লিফলেট বিতরণ কর্মসূচি সফল করতে নিরাপদ খুলনা চাই-এর প্রস্তুতি সভা
  অসুস্থ মায়ের সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চাইলেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহাগ
  ডুমুরিয়া সদর ইউনিয়নের উন্নয়নের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোল্লা আবরার হোসেন সৈকতের দোয়া ও সমর্থন কামনা
  ১১ বছরের পথচলায় খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়: উৎসবের সঙ্গে নতুন স্বপ্নের অঙ্গীকার
  খর্নিয়া ইউপি নির্বাচন ঘিরে সরগরম রাজনৈতিক অঙ্গন, তৃণমূলের আলোচনায় বিএনপি নেতা শেখ শাহিনুর রহমান
  দাকোপে ৩ দিনের ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন।
  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম

সমাজ গঠনের জন্য সকলের সার্বিক সহযোগীতার প্রয়োজন -এমপি মাহফুজা হান্নান

[ccfic]

বিশ্বনাথ প্রতিনিধি আফজাল মিয়: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংরক্ষিত নারী আসন-৪১’র সংসদ সদস্য মাহফুজা হান্নান বলেছেন, আমাদের ওই এলাকায় খাবারের জন্য বিশুদ্ধ পানি ও যোগাযোগ ব্যবস্থায় অনেক ঘাটতি রয়েছে। তাই সমাজ গঠনের জন্য সকলের সার্বিক সহযোগীতার প্রয়োজন। এলাকাবাসীর কল্যাণের জন্য আমাদেরকে নেতার আসনে নিজেকে না বসিয়ে, কর্মীর আসনে বসালে অবশ্যই এলাকার উন্নয়ন হবে। আর দেশ ও জাতিকে সামনের দিকে এগিয়ে নিতে এবং জনসাধারণের কাঙ্খিত সকল উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়নের জন্য ‘সরকারি ও বিরোধী দল’কে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এতে আমরা নিজেদের কাজে পরিপূর্ণতা অবশ্যই পাব।তিনি বুধবার (১৩ মে) সকালে সিলেটের বিশ্বনাথে উপজেলা পরিষদের উদ্যোগে আয়োজিত ‘উপজেলা প্রশাসন ও স্থানীয় সাংবাদিকদের’ সাথে নিজের মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন।উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে কুলসুম রুবির সভাপতিত্বে এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যক্ষ আব্দুল হান্নান, বিশ্বনাথ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকী, পৌর জামায়াতে ইসলামীর আমীর এইচ এম আখতার ফারুক, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাষ্টার ইমাদ উদ্দিন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট অঞ্চল মহিলা বিভাগের পরিচালক অধ্যাপক শাহিমা খানম হেপী, সিলেট জেলা জামায়াতের মহিলা বিভাগের সহকারী সেক্রেটারী রোজিনা বেগম, মাহবুবা জেসমিন, বিশ্বনাথ উপজেলা জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারী খাদিজা বেগম লাইলী।বক্তব্য রাখেন বিশ্বনাথ পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ লুৎফুর রহমান, উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল শহীদ হোসেন, কৃষি কর্মকর্তা বিল্লাল হোসেন, থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী মাহবুবুর রহমান, সাংবাদিক শাহিন উদ্দিন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফাহিমা আক্তার, যুব উন্নয়ন কর্মকর্তা গোপাল চন্দ্র দাশ, সহকারী শিক্ষা কর্মকর্তা গোপাল সুত্রধর, মহিলা বিষয়ক কর্মকর্তা বদরুন্নাহার, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক ইকবাল আহমদ। এসময় অনুষ্ঠানে প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারী, রাজনীতিবিদ, সাংবাদিক’সহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT