খুলনা, বাংলাদেশ | ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  খুলনায় গৃহকর্মীর ঝু”লন্ত ম”রদেহ উ”দ্ধার, তদন্তে পুলিশ
  আধুনিক আম চাষে গোমস্তাপুরে রফিকুল ইসলামের চমক: শিয়ালমারি মাঠে সফলতার নতুন দিগন্ত
  সমাজ গঠনের জন্য সকলের সার্বিক সহযোগীতার প্রয়োজন -এমপি মাহফুজা হান্নান
  নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করছে সরকার
  খুলনায় গৃহকর্মীর ঝু”লন্ত ম”রদেহ উ”দ্ধার, তদন্তে পুলিশ.
  দিনাজপুর বীরগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা ও টিন বিতরণ
  কমলগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ও গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার
  নিউইয়র্কের ব্রুকলিনে ৪০তম ফোবানার ২য টাউন হল সভা অনুষ্ঠিত
  জেলা তথ্য অফিসারের ভূমিকা নিয়ে ক্ষোভে ফুঁসছে মাগুরার সাংবাদিক সমাজ, সরকারের উন্নয়ন প্রচার কার্যক্রমে ডাকা হয়নি সকল সাংবাদিক
  ঘামে ভেজা শরীর, তবু থামেননি হেলাল—শুনেছেন শত মানুষের দুঃখ

খুলনায় গৃহকর্মীর ঝু”লন্ত ম”রদেহ উ”দ্ধার, তদন্তে পুলিশ.

[ccfic]

নিজস্ব প্রতিবেদক: খুলনা নগরীর খালিশপুর থানার এমদাদিয়া এলাকায় নার্গিস (৩৫) নামে এক গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৩ মে) দুপুর আনুমানিক ১টার দিকে এম/৩৮, রোড-১৪১, হাউজিং এমদাদিয়া লাইন এলাকার একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, নিহত নার্গিসের স্বামীর নাম শেখ নয়ন। স্থানীয়দের দাবি, বেশ কিছুদিন ধরে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। এলাকাবাসীর ভাষ্য অনুযায়ী, তিনি নেশাজাতীয় দ্রব্য সেবনের সঙ্গে জড়িত ছিলেন এবং পারিবারিক বিষয় নিয়ে অশান্তিতে ছিলেন। প্রতিবেশীদের কয়েকজনের দাবি, স্বামী থাকা অবস্থায় অন্য এক ব্যক্তির সঙ্গে তার সম্পর্ক ছিল বলে এলাকায় আলোচনা ছিল। সম্প্রতি ওই ব্যক্তির সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ার পর তিনি আরও অস্থির হয়ে পড়েন। এছাড়া স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া ও কলহ লেগে থাকত বলে তারা জানান। এলাকাবাসীর অভিযোগ, বিভিন্ন সময় নার্গিস তার স্বামীকে শারীরিকভাবে নির্যাতন করতেন। তাদের সংসারে দুটি কন্যা সন্তান রয়েছে। খবর পেয়ে খালিশপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। বর্তমানে মরদেহটি খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। খালিশপুর থানা পুলিশ জানিয়েছে, এটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT