খুলনা, বাংলাদেশ | ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম
  ‎ডুমুরিয়ায় ভদ্রানদী খননের মাটি বিক্রি সিন্ডিকেট আবারও সক্রিয়, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন বিদ্ধ জনগণ
  উখিয়ায় ইয়াবাসহ ৪ ভাই-বোন আটক
  দাকোপ উপজেলা নবগঠিত যাত্রা শিল্পী পরিষদের পরিচিতি সভা
  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত
  খুলনায় ১১ দলের বিভাগীয় সমাবেশ আরেকটি ‘অনিবার্য বিপ্লবের’ প্রস্তুতি নিন —–ডা. শফিকুর রহমান
  আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের পাশে সরকার, ডুমুরিয়ায় জিআর চাল ও নগদ অর্থ বিতরণ
  যশোরের কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের জোর দাবী
  কেশবপুর থানা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

ঈদগাঁওতে আকস্মিক সফরে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ 

[ccfic]

মোঃ রেজাউল করিম, কক্সবাজার:

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এমপি কক্সবাজারের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ‘ঈদগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়’ পরিদর্শন করেছেন। ৯ই মে শনিবার বিকেল পাঁচটায় তিনি আকস্মিক পরিদর্শনে আসেন। বিদ্যালয়ে পৌঁছুলে প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান প্রধান শিক্ষক মঞ্জুর আলম সহ অন্য শিক্ষক-শিক্ষিকারা। তিনি বিদ্যালয়ের চলমান সার্বিক শিক্ষা কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেনএবং শিক্ষকদের দাবি সমূহ পূরণের আশ্বাস দেন। প্রতিমন্ত্রী প্রাথমিক শিক্ষার গুনগত মানোন্নয়নে উপস্থিত শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন এবং তাদের পরামর্শ কামনা করেন।এ সময় নব সৃষ্ট ঈদগাঁও উপজেলা থেকে আইবাস প্লাস প্লাসের মাধ্যমে কর্মরত কর্মকর্তা ও শিক্ষক- কর্মচারীদের বেতন- ভাতা প্রদানের দ্রুত ব্যবস্থা নিতে প্রতিমন্ত্রীর প্রতি দাবি জানানো হয়।পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সাথে ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহিনা ফেরদৌসী, পরিচালক ( প্রশিক্ষণ) মোহাম্মদ কামরুল হাসান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ শাহীন মিয়া, ঈদগাঁও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবদুর রহমান ভুঁইয়া, রামু উপজেলার ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ হানিফ মিয়া, পশ্চিম গজালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানেই আলম আজাদ সহ প্রাথমিক শিক্ষা অফিসের উর্ধতন কর্মকর্তা বৃন্দ।ঈদগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জুর আলম জানান, প্রতিমন্ত্রী নবসৃষ্ট পদ বৃদ্ধি, ছয়তলা ভবন ও কম্পিউটার ল্যাব প্রদানের আশ্বাস প্রদান করেন।পরে তিনি ঈদগাঁও উপজেলা নতুন কুঁড়ি কর্মসূচির ফুটবল ও ক্রিকেট খেলোয়াড়দের সাথে ফটোসেশন করেন। এসময় ফুটবল কোচ দিদার সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT