খুলনা, বাংলাদেশ | ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  লেবাননে ব্যাপক হামলা, ২৪ ঘণ্টায় নিহত ৩৯
  দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশিকে গুলি করে হত্যা
  প্রেমের ফাঁদে ফেলে বিয়ে, গোয়ালঘরের মেঝে খুঁড়ে যুবকের মরদেহ উদ্ধার
  সমুদ্রে লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে বৃষ্টিপাত
  রাজশাহীর বাঘা: ৩ কোটি টাকার কাজে ভাগ চান এমপি চাঁদ,মাঝপথে কাজ বন্ধ করতে বাধ্য হন ঠিকাদার
  পুলিশ সপ্তাহ ২০২৬ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সের ভাষণ:কেএমপি
  থালাপতি বিজয়কে অভিনন্দন, রাহুল গান্ধীকে তুলোধুনা করলেন মোদি
  ঈদগাঁওতে আকস্মিক সফরে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ 
  বিশ্ব মা দিবস আজ
  গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারে দগ্ধ ৫

ডুমুরিয়া উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক সরদার বিল্লাল হোসেন

[ccfic]

এস মেহেদী হাসান,স্টাফ রিপোর্টার, খুলনা:

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করতে খুলনার ডুমুরিয়া উপজেলা যুবদলের নেতৃত্বে আনা হয়েছে গুরুত্বপূর্ণ পরিবর্তন। কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন সংগঠনের বর্তমান সিনিয়র যুগ্ম আহ্বায়ক সরদার বিল্লাল হোসেন।গত ৯ মে ২০২৬ তারিখে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির অনুমোদিত এক সাংগঠনিক সিদ্ধান্তে এ দায়িত্ব প্রদান করা হয়। জানা গেছে, ডুমুরিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক প্রভাষক মনজুর রশীদ সরকারি চাকরিতে যোগদান করায় দলীয় পদ থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। এর পরিপ্রেক্ষিতে সাংগঠনিক কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে সরদার বিল্লাল হোসেনকে ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব অর্পণ করা হয়।যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন (এমপি) এই সিদ্ধান্ত অনুমোদন ও কার্যকরের নির্দেশনা দিয়েছেন।এ বিষয়ে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের শৃঙ্খলা, নেতৃত্বের ধারাবাহিকতা এবং তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কর্মকাণ্ডকে আরও বেগবান করতেই এই নেতৃত্ব পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।দলীয় নেতাকর্মীদের প্রত্যাশা, নতুন দায়িত্ব পাওয়ার পর সরদার বিল্লাল হোসেন ডুমুরিয়া উপজেলা যুবদলকে আরও সুসংগঠিত ও সক্রিয় করতে কার্যকর ভূমিকা রাখবেন। স্থানীয় রাজনীতিতে নতুন উদ্যম ও কর্মচাঞ্চল্য সৃষ্টি হবে বলেও মনে করছেন তারা।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT